শিরোনাম:
●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ
রাঙামাটি, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৯ মার্চ ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » সংবিধানের ৩৮ অনুচ্ছেদ অনুযায়ী চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাব বৈধ : মঈনুদ্দীন কাদেরী শওকত
প্রথম পাতা » চট্টগ্রাম » সংবিধানের ৩৮ অনুচ্ছেদ অনুযায়ী চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাব বৈধ : মঈনুদ্দীন কাদেরী শওকত
বৃহস্পতিবার ● ২৯ মার্চ ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সংবিধানের ৩৮ অনুচ্ছেদ অনুযায়ী চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাব বৈধ : মঈনুদ্দীন কাদেরী শওকত

---চট্টগ্রাম  প্রতিনিধি :: (১৪ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৫৮মি.) চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাব-এর উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা আজ ২৮ মার্চ বুধবার বিকেলে ক্লাব কার্যালয়ে (কদম মোবারক এতিমখানা মার্কেট ৫ম তলা, ৪০ মোমিন রোড, কোতোয়ালী, চট্টগ্রাম) অনুষ্ঠিত হয় ।

উপরিউক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সম্পাদক ও চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ মুকতাদের আজাদ খান।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ওয়ার্ল্ড-এসোসিয়েশন অব প্রেস কাউন্সিলস ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক সদস্য এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের স্থায়ী সদস্য মঈনুদ্দীন কাদেরী শওকত।

প্রধান আলোচক ছিলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের হেলদি ওয়ার্ড বলে খ্যাত ২১ নম্বর জামাল খান ওয়ার্ডের কাউন্সিলর তারুণ্যের স্বপ্ননায়ক শৈবাল দাশ সুমন।

প্রধান অতিথি বলেন, বাংলাদেশ সংবিধানের ৩৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সংগঠন গঠনে কোন বাধা নেই। সেই সূত্রে চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাব একটি বৈধ সংগঠন। বীর মুক্তিযোদ্ধা মঈনুদ্দীন কাদেরী শওকত আরো বলেন, শোষণহীন সমাজ ও গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন দেশ বির্নিমানে যুদ্ধ করেছি। ভাতার জন্য যুদ্ধ করিনি, করেছি দেশের মানুষের জন্য। তিনি উল্লেখ করেন, দেশ ও মানুষকে ভালোবাসলে মানুষের ভালবাসা পাওয়া যায়। তিনি আরো বলেন, লোভ লালসার উর্ধ্বে থেকে সাংবাদিকতার চর্চা করেছি বলে ২০০৪ সালে ওয়ার্ল্ড এসোসিয়েশন অব প্রেস কাউন্সিলস-এর সদস্য নির্বাচিত হয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছি।

প্রধান আলোচক কাউন্সিলর শৈবাল দাশ সুমন বলেন, অনলাইন প্রেস ক্লাব একটি নতুন কনসেপ্ট। এই অনলাইন প্রেস ক্লাব সঠিক পথে পরিচালিত হলে এক সময় চট্টগ্রাম প্রেস ক্লাবের মত বৃহদাকারও হতে পারে। বস্তুনিষ্ট সংবাদ ব্যাতিরেখে সাময়িকভাবে লাভবান হলেও স্থায়ীভাবে ঠিকে থাকা যায় না। তাই অনলাইন সাংবাদিকদের প্রতি আমার অনুরোধ সংবাদের প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ঘটনা উদঘাটন না করে সংবাদ প্রকাশ ঠিক না। তিনি সরকারের উন্নয়ন কার্যক্রম অনলাইন সহ সব মিডিয়ায় আরো বেশি প্রচারের আহ্বান জাানান। তিনি এও বলেন- যুবকদের হাতেই ছেড়ে দিতে হবে আগামীর বাংলাদেশ। তিনি অসাম্প্রদায়িক বাংলাদেশ বির্নিমানে যুবকদের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম রিপোটার্স ইউনিটির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক দিদার আশরাফী বলেন, নবীনরা কাজ শুরু করলে এক শ্রেণীর গিণিপিগরা কৌশলে বাঁধা হয়ে দাঁড়ায়। তারা তাদেরকে বিএনপি জামাতের পেতাত্মা বলে শনাক্ত করে কাজের বিঘœ সৃষ্টি করে।

স্বাগত বক্তব্যে চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ মুকতাদের আজাদ খান বলেন, চট্টগ্রাম অঞ্চলে কর্মরত অনলাইন সংবাদকর্মীদের তীর্থস্থান চট্টগ্রাম ভিত্তিক সংগঠন ‘চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাব’ এর যাত্রা শুরু ২০১৬ সালে। প্রতিষ্ঠার পর থেকে চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগে পরিচালিত কার্যক্রমগুলো হচ্ছে- ২০ আগস্ট ২০১৬ তারিখে জঙ্গীবাদ বিরোধী মৌন মিছিল, অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের দাবিতে ২০১৭ সালের ২৮ মার্চ চট্টগ্রামের ডিসি শামসুল আরেফিনকে ও ২০১৮ সালের ২০ মার্চ মাননীয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে আবেদনপত্র পেশ, দৈনিক সমকাল সাংবাদিক আবদুল হাকিম সুমন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে ৭ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে মৌন মিছিল, স্যাটেলাইট চ্যানেল ডিবিসি’র ক্যামেরাপার্সন সুমন হাসানের উপর ডিবি পুলিশ কর্তৃক অমানবিক নির্যাতনে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন, ২২ আগস্ট ২০১৬ তারিখে দৈনিক প্রিয় চট্টগ্রাম সম্পাদক কবির হোসেন ছিদ্দিকীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের তত্ত্বাবধানে সন্দ্বীপ অনলাইন প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় সন্দ্বীপের অনলাইন সংবাদকর্মীদের পেশাগত মান উন্নয়নে ৩০ সেপ্টেম্বর ২০১৬ তারিখে সন্দ্বীপে কর্মশালার আয়োজন, দৈনিক আজাদী ৫৭ বর্ষে পর্দাপণে ৫ সেপ্টেম্বর ২০১৬ তারিখে ফুলেল শুভেচ্ছা, শিশু সাহিত্যিক রাশেদ রউফ শিল্পকলা একাডেমি সাহিত্য পুরস্কারে ঘোষিত হওয়ায় ৫ সেপ্টেম্বর ২০১৬ তারিখে ফুলেল শুভেচ্ছা, দৈনিক পূর্বকোণ সম্পাদক স্থপতি তসলিম উদ্দিন চৌধুরী স্মরণে ২০ নভেম্বর ২০১৭ তারিখে স্মরণসভা ও দোয়া মাহফিল, ১০ জুন ২০১৭ তারিখে ইফতার মাহফিলের আয়োজন, ২৮ অক্টোবর ২০১৭ তারিখে সংগঠনের গঠনতন্ত্রের অনুমোদন, ২১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মহান একুশে শোক র‌্যালী পরবর্তীতে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন, ২২ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন, ক্লাবের সভাপতির আম্মাজান হাজী সখিনা বেগমের মৃত্যুতে ১৬ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে শোক সভার আয়োজন, ১০ অক্টোবর ২০১৭ তারিখে প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব খোলা, ২৫ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে সাইনবোর্ড উত্তোলন প্রভৃত্তি।

ক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক এ.বি.এম মুজাহিদুল ইসলাম বাতেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ক্লাবের যুগ্ম সম্পাদক কাজী জিয়া উদ্দিন সোহেল, সিটিজি পোষ্ট সম্পাদক স ম জিয়াউর রহমান, অধিকার টুয়েন্টিফোর ডটকম সম্পাদক রুপন দত্ত, বিডিনিউজ টুয়েন্টিফোর অনলাইন ডটকম সম্পাদক মো. ফিরোজ, দেশবার্তা ডটকম সম্পাদক আবু সালেহ, অ্যাডভোকেট মুজিবুর রহমান, ক্রাইমডায়েরী ডটকমের চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি হোসেন মিন্টু, অনলাইন সাংবাদিক যথাক্রমে সাহাব উদ্দিন, জসিম উদ্দিন, মিরসরাই অনলাইন প্রেস ক্লাবের এস এম জাকারিয়া ও সীতাকুন্ড অনলাইন প্রেস ক্লাবের নাসির উদ্দিন শিবলু প্রমুখ।

আলোচনা সভার দ্বিতীয় পর্বে ক্লাবের আজীবন সদস্য সাংবাদিক মো. ফিরোজকে সম্মাননা স্মারক প্রদান করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।





চট্টগ্রাম এর আরও খবর

শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা
মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় নিহত-২ মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় নিহত-২
মিরসরাইয়ে এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক উল্টে পথচারী নিহত মিরসরাইয়ে এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক উল্টে পথচারী নিহত
মিরসরাইয়ে বরযাত্রীবাহী মাইক্রোবাস উল্টে প্রাণ গেলো বৃদ্ধার মিরসরাইয়ে বরযাত্রীবাহী মাইক্রোবাস উল্টে প্রাণ গেলো বৃদ্ধার
চুয়েট এর ১ম বর্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষে সমন্বয় সভা চুয়েট এর ১ম বর্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষে সমন্বয় সভা
গ্যাস সংকটে দিশেহারা সিএনজি চালক লাইনে দাঁড়িয়েও মিলছেনা গ্যাস গ্যাস সংকটে দিশেহারা সিএনজি চালক লাইনে দাঁড়িয়েও মিলছেনা গ্যাস
মিরসরাইয়ে ৮শ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী গ্রেফতার মিরসরাইয়ে ৮শ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী গ্রেফতার
দাঁড়িয়ে থাকা কাঠবাহী ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত-৩ : আহত-১০ দাঁড়িয়ে থাকা কাঠবাহী ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত-৩ : আহত-১০

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)