শিরোনাম:
●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা
রাঙামাটি, সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৩১ মার্চ ২০১৮
প্রথম পাতা » অপরাধ » চিতলমারীতে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ
প্রথম পাতা » অপরাধ » চিতলমারীতে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ
শনিবার ● ৩১ মার্চ ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চিতলমারীতে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ

---এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস :: (১৭ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৩৬মি.) বাগেরহাটের চিতলমারীতে সাংবাদিক পরিচয়ে টিটব বিশ্বাস নামে এক ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগ উঠেছে। বহু অপকর্মের হোতা এ কথিত সাংবাদিকের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে। বিষয়টি নিয়ে এলাকার সাংবাদিকরা তদন্তপুর্বক ওই প্রতারকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন।

উপজেলার শান্তিপুর গ্রামের সুব্রত বৈদ্য জানান, তিনি কবিরাজি পেশার সাথে জড়িত। এলাকায় বিভিন্ন রোগ-ব্যধিতে লোকজনকে চিকিৎসা দিয়ে থাকেন। এ অবস্থায় উপজেলার বোয়ালিয়া গ্রামের মৃত নিতাই বিশ্বাসের পুত্র টিটব বিশ্বাস নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে তার কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত এ টাকা দিতে তিনি অপারগতা প্রকাশ করলে তার বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় ভূঁয়া কবিরাজ বলে রিপোর্ট প্রকাশ করা হবে বলে ভয় দেখায়। এ পরিস্থিতিতে সুব্রত বৈদ্য নিজের মান-সম্মানের কথা ভেবে এক প্রতিবেশির কাছ থেকে গত ২৫ মার্চ ধার-কর্য করে ১০ হাজার টাকা টিটব বিশ্বাসের হাতে তুলে দেন। এর পর আবারও পূনরায় চাঁদা দাবি করলে বিষয়টি তিনি গত বৃহস্পতিবার দুপুরে স্থানীয় সাংবাদিকদের জানান। এ সংবাদ পেয়ে স্থানীয় সাংবাদিকরা ক্ষিপ্ত হয়ে উঠেছেন। এ ব্যপারে টিটব বিশ্বাসের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

চরবানিয়ারী ইউপি চেয়ারম্যান অশোক কুমার বড়াল জানান, টিটব বিশ্বাস তার স্বাক্ষর জাল করে জন্মসনদ তৈরি করে প্রতারণা করেছে। বিষয়টি তিনি ধরে ফেলায় টিটবকে তার ইউনিয়ন পরিষদের ভেতর আটকে রাখলে কৌশলে সে পালিয়ে আসে। সাংবাদিক পরিচয়ে নানা ধরণের অপকর্ম চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

দূর্গাপুর গ্রামের মনোজ রায় জানান, টিটব বিশ্বাস নিজেকে অনেক বড় সাংবাদিক পরিচয় দিয়ে নিজের সব ধরণের ক্ষমতা আছে জানিয়ে চাকরি দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে প্রায় সাড়ে তিন লাখ টাকা হাতিয়ে নেয়। টিটব একজন ভংঙ্কর প্রতারক বলেও অভিযোগ করেন তিনি।

কুড়ালতলা গ্রামের অপহৃত শিশু বিশ্বজিতের পিতা বিনয় মজুমদার জানান, তার ছেলেকে অপহরণ করা হলে অপহরণকারীদের দাবিকৃত টাকা দিয়েও ছেলেকে ফেরৎ পাইনি। এ সময় টিটব বিশ্বাস নিজেকে একজন দক্ষ সাংবাদিক পরিচয় দাবী করে বিনয়কে জানান, পুলিশের সাথে তার ভালো সখ্যতা রয়েছে- তার ছেলেকে উদ্ধার করতে হলে পুলিশকে টাকা না দিলে উদ্ধার করা সম্ভব নয়। ছেলেকে ফিরে পেতে তিনি সুদে-কর্যে ২০ হাজার টাকা টিটবের হাতে তুলে দেন। পরে জানতে পারেন টিটব বিশ্বাস পুলিশকে এক পয়সাও না দিয়ে সে টাকা আত্মসাৎ করেছে সে।

স্থানীয় সাংবাদিকবৃন্দ জানান, টিটব বিশ্বাস স্থানীয় একটি পত্রিকা অফিসে ঝাড়–দার হিসেবে কাজ করত। বর্তমানে তার বিরুদ্ধে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজিসহ নানা অভিযোগ পাওয়ায় তাকে ওই পত্রিকা অফিসের কাজ থেকে ইস্তফা দেয়া হয়। সাংবাদিকদের নাম ভাঙিয়ে তার বিরুদ্ধে যে চাঁদাবজির যে অভিযোগ পাওয়া গেছে, তা তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা উচিত। সাংবাদিকবৃন্দ এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

এ বিষয়ে টিটব বিশ্বাসের সাথে কথা হলে তিনি তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে জানান, সুব্রত বৈদ্যের কাছ থেকে ১০ হাজার টাকা ধার বাবদ নিয়ে ছিলেন, সে টাকা তিনি পরিশোধ করে দিয়েছেন। তারপরেও অযথা তার নামে সুব্রত বৈদ্য অভিযোগ করেছে- যা ভিত্তিহীন





অপরাধ এর আরও খবর

পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)