রবিবার ● ১ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » অপরাধ » ঝালকাঠিতে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার
ঝালকাঠিতে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার
ঝালকাঠি প্রতিনিধি :: (১৮ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৫৫ মি.) হাতের মেহেদীর রং মুছে যেতে না যেতেই বিয়ের মাত্র এক মাসের মধ্যেই শ্বশুর বাড়ি ফ্যানের সাথে ওরনা দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে নববধূ মিম আক্তার (২১) । শনিবার রাত ১১ টার দিকে ওই নববধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার ১ এপ্রিল সকালে ওই নববধূর মরদেহ ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে প্রেরণ করেছে।
পুলিশ ও নববধূর স্বজনরা জানায়, কৃষ্ণকাঠি এলাকার ফারুক মিনার ছেলে আটোরিকশা চালক রাকিব মিনার সঙ্গে পৌরসভা খেয়াঘাট এলাকার ইলেকট্রিশিয়ান দুলাল গাজীর মেয়ে মিম আক্তারের সাথে এক মাস পূর্বে বিয়ে হয়। বিয়ের পর শ্বশুর বাড়িতে থাকতো মিম। শনিবার রাত ১১টার দিকে স্বামী রাকিব মিনা ফোন করে মিমের বাবাকে জানায়, তাঁর মেয়ে ঘরের ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে মিমের বাবা দুলাল গাজী গিয়ে দেখেন তাঁর মেয়ের নিথর দেহ পড়ে আছে রাকিবের কক্ষের বিছানায়। খবর পেয়ে রাতেই পুলিশ ওই নববধুর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ঝালকাঠি থানার ওসি মো. তাজুল ইসলাম জানান, আমরা শোনার সাথে সাথে ঘটনাস্থলে গিয়েছিলাম। এ ঘটনায় তদন্ত চলছে। ময়না তদন্তের পরে মৃত্যুর আসল কারণ জানা যাবে।





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)