রবিবার ● ১ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » খুলনা বিভাগ » আগ্নেয়াস্ত্র ও গুলিসহ সুন্দরবনের ২৭ বনদস্যুর আত্মসমর্পন
আগ্নেয়াস্ত্র ও গুলিসহ সুন্দরবনের ২৭ বনদস্যুর আত্মসমর্পন
বাগেরহাট অফিস : (১৮ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১৭ মি.) বাগেররহাট শহরের স্বাধীনতা উদ্যানে আজ ১ এপ্রিল রবিবার দুপুরে সুন্দরবনের জলদস্যুদের ১২ তম আত্মসমর্পন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল।
অনুষ্ঠানের উদ্বোধনী পর্ব শেষে সুন্দরবনের তিনটি জলদস্যু-বনদস্যু দলের প্রধানসহ ২৭ বনদস্যু ২৮টি আগ্নেয়াস্ত্র ও গুলি স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পন করে।
আত্মসমর্পনকারী তিন বাহিনী হচ্ছে ডন বাহিনী, ছোট সুমন ও ছোট জাহাঙ্গীর বাহিনী।
খুলনাস্থ ব্যাব ৬ এর কমাণ্ডার খন্দকার রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আত্মসমর্পন অনুষ্ঠানে অতিথিদের মধ্যে ছিলেন বাগেরহাট-৪ আসনের এমপি ডা, মোজাম্মেল হোসেন, বাগেরহাট-৩ আসনের এমপি তালুকদার আব্দুল খালেক, বাগেরহাট-২ আসনের এমপি মীর শওকাত আলী বাদশা, সংরক্ষিত মহিলা এমপি হ্যাপি বড়াল।
আরও আছেন, রেবের মহা-পরিচালক বেনজীর আহমেদ, খুলনার বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিঞা, খুলনাস্থ বিজিবি কমাণ্ডার, বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় প্রমূখ।





কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ