শিরোনাম:
●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল
রাঙামাটি, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৪ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » ময়মনসিংহ » এসআই ছুরিকাঘাতকারী উজ্জ্বল বন্দুকযুদ্ধে নিহত
প্রথম পাতা » ময়মনসিংহ » এসআই ছুরিকাঘাতকারী উজ্জ্বল বন্দুকযুদ্ধে নিহত
বুধবার ● ৪ এপ্রিল ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এসআই ছুরিকাঘাতকারী উজ্জ্বল বন্দুকযুদ্ধে নিহত

---ময়মনসিংহ অফিস :: (২১ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৩.০৫মি.) ময়মনসিংহের গৌরীপুরে পুলিশের উপ-পরিদর্শককে (এসআই) ছুরি মেরে আহত করার অভিযোগে গ্রেফতার উজ্জ্বল মিয়া (২৮) নামে এক যুবক বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। নিহত উজ্জ্বল গৌরীপুর উপজেলার পুরান জেলখানা মোড় এলাকার জমশেদ আলী মিয়ার ছেলে।

৪ এপ্রিল বুধবার ভোর রাত ৩টার দিকে সদর উপজেলার শম্ভুগঞ্জ এলাকায় শাইখ সিরাজ সড়কে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান জানান, গোপন সূত্রে খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল সদর উপজেলার শাইখ সিরাজ সড়কে উজ্জ্বলকে ধরতে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতা উজ্জ্বল ও তার লোকজন পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি করলে উজ্জ্বল ঘটনাস্থলেই মারা যায় এবং তার অন্য সহযোগীরা পালিয়ে যায়।

নিহত উজ্জ্বল গৌরীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামানকে ছুরিকাঘাত মামলার আসামি বলে জানান তিনি।

এ ঘটনার পর তার লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

প্রসঙ্গত,গত ২৮ মার্চ সন্ধ্যায় গৌরীপুর থানায় কর্মরত এসআই আসাদুজ্জামান আসাদকে (৩৭) পৌর এলাকার জেলখানা মোড়ে পেছন থেকে ছুরি মেরে পালিয়ে যায় উজ্জল। এ ঘটনার পর থেকেই উজ্জ্বলকে গ্রেফতারে অভিযান চালিয়ে যাচ্ছিল পুলিশ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)