বুধবার ● ৪ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে পুলিশি বাঁধায় বিএনপি‘র বিক্ষোভ
খাগড়াছড়িতে পুলিশি বাঁধায় বিএনপি‘র বিক্ষোভ
খাগড়াছড়ি প্রতিনিধি :: (২০ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৫৮মি.) কেন্দ্রীয় কর্মসূচী অংশ হিসেবে খাগড়াছড়ি জেলা বিএনপি‘র বিক্ষোভ মিছিল পুলিশি বাঁধার মধ্যে দিয়ে আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে সম্পন্ন হয়েছে।
দলিয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান সড়কে উঠার পূর্বেই পুলিশ আটকে দিলে সমাবেশে মিলিত হয়। আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপি‘র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, মুক্তিযোদ্ধা আবু ইউসুফ চৌধুরী ও জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল প্রমূখ।
এ সময় বক্তাগন বলেন, সরকার দুদকসহ রাষ্ট্র যন্ত্রকে বিরোধী দলের বিরুদ্ধে ব্যবহার করে বিএনপি‘র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে জেলে রেখে দেশে কোন নির্বাচন হবে না এবং হতে দেওয়া হবে না।
এ সময় আরো উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপি‘র সহ-সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপি‘র সভাপতি বেলাল হোসেন, জেলা বিএনপি‘র সাংগঠনিক সম্পাদক এম এন আবছার, আব্দুর রব রাজা, জেলা যুব দলের সাধারন সম্পাদক মাহবুবুল আলম সবুজ, জেলা স্বেচ্ছা সেবক দলের সাংগঠনিক সম্পাদক নুজরুল ইসলামসহ অংগ-সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।





দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের