বৃহস্পতিবার ● ৫ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুর সিটি নির্বাচন : বিএনপির মনোনয়নপত্র নিলেন হাসান সরকার
গাজীপুর সিটি নির্বাচন : বিএনপির মনোনয়নপত্র নিলেন হাসান সরকার
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২২ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৩৩মি.) গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র উত্তোলন করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকার।
আজ ৫ এপ্রিল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে হাসান উদ্দিন সরকারের পক্ষে গাজীপুর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি বশির উদ্দিন এ মনোনয়নপত্র উত্তোলন করেন।
আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মঙ্গলবার থেকে বিভিন্ন প্রার্থীর মধ্যে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে।
মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেয়ার শেষ সময় ১২ এপ্রিল। যাচাই-বাছাই হবে ১৫-১৬ এপ্রিল এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ এপ্রিল।
আগামী ২৪ এপ্রিল প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর ১৫ মে অনুষ্ঠিত হবে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন।





গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ