শিরোনাম:
●   আগামীতে পার্টির লোকজন ব্যতিত অন্য কাউকে পুলিং এজেন্ট নিয়োগ দেয়া হবে না : জুঁই চাকমা ●   কাউখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তি পুর্নভাবে অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী ●   চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত ●   রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? ●   ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা ●   মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ
রাঙামাটি, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৬ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » অপরাধ » খাগড়াছড়িতে আটক হলো খুনি মোমিন
প্রথম পাতা » অপরাধ » খাগড়াছড়িতে আটক হলো খুনি মোমিন
শুক্রবার ● ৬ এপ্রিল ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খাগড়াছড়িতে আটক হলো খুনি মোমিন

---খাগড়াছড়ি প্রতিনিধি :: (২৩ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.২২মি.) খাগড়াছড়িতে ছাত্রলীগ কর্মী মো. রাসেল হত্যাকান্ডে জড়িত মামলার আরেক আসামি খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো. রফিকুল আলমের হস্থক্ষেপে আটক করেছে পুলিশ। ৬ এপ্রিল শুক্রবার দুপুর ১টায় দিকে মামলার এজাহারভুক্ত আসামি মো. রমজান হোসেন মোমিনকে খাগড়াছড়ি সদর থানায় হস্তান্তর করা হয়। এ নিয়ে ছাত্রলীগ কর্মী রাসেল হত্যাকাণ্ডে পাঁচজন আটক হলো। থানায় হস্তান্তরের আগে পৌরসভা মেয়র রফিকুল আলমের কক্ষে সাংবাদিকদের মুখোমুখি করা হয় আসামী মোমিনকে। পূর্ব শত্র“তার জেরে প্রতিশোধ নিতে ছাত্রলীগ কর্মী রাসেলকে হত্যার কথা স্বীকার করেছে মোমিন।

কয়েক মাস আগে মোমিনের বন্ধু অটোরিক্সা চালক সুমনকে মারধর ও টাকা ছিনিয়ে নেয় রাসেল ও তার বন্ধুরা উল্লেখ করে আটক মো. রমজান হোসেন মোমিন বলেন, ২৪ মার্চ সন্ধ্যায় রাসেলসহ কয়েকজনকে মিলনপুর ব্রিজে বসে থাকতে দেখে সুমন ৭-৮জন বন্ধুকে সাথে নিয়ে রাসেলকে মারধর করে। মারধরের এক পর্যায়ে সুমনই রাসেলকে ছুরিকাঘাত করে। ছুরিকাঘাতের পর রাসেল ঢোলে পড়লে সবাই চলে যায়। পরবর্তীতে রাসেলের মৃত্যুর সংবাদ পাওয়ার পর সবাই পালিয়ে যায়।।

সংসদ সদস্য সমর্থকদের সাথে আমাদের রাজনৈতিক বিরোধ থাকতে পারে উল্লেখ করে খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম বলেন, আমরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত নই। মামলায় আমাদের হয়রানি করতে আসামি করা হয়েছে। হত্যাকাণ্ডের পর থেকে মোমিন বিভিন্ন নেতার কাছে আশ্রয় চেয়েছে। কিন্তু কেউ তাকে আশ্রয় দেয়নি। পরে আমাদের কাছে আশ্রয় চাইলে আমরা তাকে আশ্রয়ের আশ্বাসে খাগড়াছড়ি আসতে বলি। এখন পুলিশ তদন্ত করে ব্যবস্থা নিবে।

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহাদাত হোসেন টিটো আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি পুলিশ গভীরভাবে দেখছে। মো. রমজান হোসেন মোমিনকে আটকের ঘটনা যাতে অন্য ঘটনায় প্রবাহিত না হয়, সে দিকে খেয়াল রাখছে।

প্রসঙ্গত, চলিত বছরের ২ শে মার্চ রাতে খাগড়াছড়ি শহরের মিলনপুর এলাকায় ছুরিকাঘাতে হত্যা করা হয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরার সমর্থিত ছাত্রলীগ কর্মী মো. রাসেলকে। ঘটনার পরের দিন রাসেলের মা বাদী হয়ে খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলমসহ ৩৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় এখন পর্যন্ত ৫জনকে আটক করা হয়েছে।





আর্কাইভ