শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৭ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » কৃষি » বাগেরহাটে কীটনাশক মুক্ত পরিবেশে কৃষি পণ্য উৎপাদন কৃষককের মুখে হাসি
প্রথম পাতা » কৃষি » বাগেরহাটে কীটনাশক মুক্ত পরিবেশে কৃষি পণ্য উৎপাদন কৃষককের মুখে হাসি
শনিবার ● ৭ এপ্রিল ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাগেরহাটে কীটনাশক মুক্ত পরিবেশে কৃষি পণ্য উৎপাদন কৃষককের মুখে হাসি

---বাগেরহাট অফিস :: (২৪ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১০মি.) সারাদেশের সাড়া জাগানো জৈব পল্লী নামে ক্ষ্যাত বাগেরহাটের ফকিরহাট উপজেলার অর্গানিক বেতাগার উৎপাদিত পণ্য অচিরেই বিভাগীয় শহর ছাড়িয়ে রাজধানী সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বাজার গুলিতে বাজার প্রক্রিয়াজাত করার প্রক্রিয়া চলছে। ফলে শতাধিক কৃষক তাদের উৎপাদিত মানসম্মত ও নিরাপদ কৃষি পণ্য বাজারজাত করণে আরো একধাপ এগিয়ে যেতে সম হয়েছেন। এধারা অব্যাহত থাকলে কৃষকরা যেমন লাভবান হবেন, তেমনী কৃষিতে নিরব বিপ্লব ঘটার সম্ভাবনা রয়েছে।

জানা গেছে, সারাদেশের সাড়া জাগানো জৈব পল্লী নামে ক্ষ্যাত অর্গানিক বেতাগায় শতাধিক একর জমিতে কোন প্রকার কীটনাশক ছাড়াই শুধুমাত্র জৈব সার দিয়ে নানান প্রকার কৃষি পণ্য উৎপাদন ও বাজারজাত করন করেই চলছে। মানসম্মত কৃষি পণ্য উৎপাদন ও তা বাজারজাত করণে এ অঞ্চলে বিরল একটি দৃষ্টান্ত স্থাপন। তার পরেও ২৫০জন কৃষক ১শত একর জমিতে কোন প্রকার কীটনাশক ছাড়াই শুধুমাত্র জৈব সার প্রস্তুত করে পণ্য উৎপাদন ও বাজারজাত করায় মানসম্মত খাদ্য উৎপাদনের একটি মাইল ফলক। কৃষকরা বলেছেন, বেতাগা ইউপি চেয়ারম্যান স্বপন দাশ নিজ উদ্যোগে প্রথমে ৫০একর পরবর্তিতে ১শত একর জমিতে অর্গানিক পল্লী গড়ে তোলেন। সেখানে কীটনাশক মুক্ত পরিবেশে কৃষি পণ্য উৎপাদন করাই হচ্ছে এর মুল ল্য। সে মোতাবেক তাঁরা কোন প্রকার কীটনাশক ছাড়াই শুধু জৈব সার প্রস্তুত করে পণ্য উৎপাদন করেই থাকেন। আর এই পণ্য বাজারজাত করণের জন্য কৃষি বিভাগ অর্গানিক বেতাগার পার্শ্বে একটি মার্কেট নির্মান করে দিয়েছেন। সেই মার্কেটে তারা উৎপাদিত পণ্য বিক্রয় করেন।

এবার তাদের উৎপাদিত পণ্য এখন এলাকার বাজার ছাড়িয়ে অচিরেই বিভাগীয় শহরে প্রবেশ করা ছাড়াই রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বাজারে রপ্তানী হতে যাচ্ছে। এ ব্যাপারে স্বশাসিত ইউনিয়ন পরিষদ এ্যাডভোকেসি গ্রুপ অব বাংলাদেশ এর প্রেসিডেন্ট ও বেতাগা ইউপি চেয়ারম্যান স্বপন দাশ এর সাথে আলাপ করা হলে তিনি বলেন, আমরা খাদ্যে সয়ংসম্পূর্নতা অর্জন করলেও নিরাপদ খাদ্য উৎপাদন বা বাজারজাত করনে অনেকটা পিছিয়ে রয়েছি। কীটনাশক মুক্ত পরিবেশে ও নিরাপদ খাদ্য উৎপাদন করতে আমরা অর্গানিক বেতাগা গড়ে তুলেছি।
উপ-সহকারী কৃষি অফিসার প্রদিপ কুমার মন্ডল ও বেতাগা ইউনিয়ন মৎস্য ও কৃষি সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি মো. ইউনুস আলী শেখ বলেন, আজ শনিবার সকালে বিভাগীয় শহর খুলনা হতে কৃষি পল্লী নামক একটি সংস্থা মোঃ আবির হোসেন ও মেহেদী হাসান নামের দুইজন ব্যক্তি অর্গানিক বেতাগা পরির্দশন করে গেছেন। তারা অর্গানিক বেতাগার সকল উৎপাদিত নিরাপদ পণ্য খুলনার বাজার গুলিতে বিক্রয় করার সিদ্ধান্ত গ্রহন করেছেন।





আর্কাইভ