শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২
রাঙামাটি, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৯ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » জাতীয় » এবার ময়মনসিংহে কোটা সংস্কারের দাবিতে রেলপথ ও সড়ক পথ অবরোধ
প্রথম পাতা » জাতীয় » এবার ময়মনসিংহে কোটা সংস্কারের দাবিতে রেলপথ ও সড়ক পথ অবরোধ
সোমবার ● ৯ এপ্রিল ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এবার ময়মনসিংহে কোটা সংস্কারের দাবিতে রেলপথ ও সড়ক পথ অবরোধ

---ময়মনসিংহ অফিস :: (২৬ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫১মি.) সড়ক পথের পর এবার ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রেল স্টেশনে মিছিল নিয়ে অবরোধ করে কোটা সংস্কারের দাবি জানায় আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। অবরোধের কবলে পড়ে ঢাকা থেকে মোহনগঞ্জগামী মহুয়া এক্সপ্রেস ফাতেমানগর রেলষ্টেশনে, তারাকান্দিগামী অগ্নিবীণা এক্সপ্রেস গফরগাঁও রেলস্টেশনে এবং ঢাকাগামী বলাকা ট্রেন ময়মনসিংহ রেলস্টেশনে আটকাপড়ায় যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হয়।

আজ ৯ এপ্রিল সোমবার সকালে বাকৃবি শিক্ষার্থীরা জব্বারের মোড় এলাকায় রেল লাইনের উপর অবস্থান নিয়ে এবং ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করে।

এ সময় বিভিন্ন শ্লোগানে আন্দোলনকারীরা উত্তাল করে রেখেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রনে অতিরিক্ত পুলিশ মোতায়েন কারা হয়েছে। বিভিন্ন অঙ্গভঙ্গিতে এবং লিফলেটের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছে হাজারো আন্দোলনকারীরা। অবরোেেধ পড়ে ঢাকা থেকে মোহনগঞ্জগামী মহুয়া এক্সপ্রেস ফাতেমানগর রেলষ্টেশনে, তারাকান্দিগামী অগ্নিবীণা এক্সপ্রেস গফরগাঁও রেলস্টেশনে এবং ঢাকাগামী বলাকা ট্রেন ময়মনসিংহ রেলস্টেশনে আটকাপড়ে। এতে যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন।

অপরদিকে একই দাবিতে ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ সড়ক সকাল ১০ টা থেকে প্রায় ২ ঘন্টা অবরোধ করে কর্মসূচি পালন করে।

বিভিন্ন জায়গা থেকে শ্লোগানে শ্লোগানে ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’,‘শেখ হাসিনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই,’ ‘আমাদের দাবি, মানতে হবে মেনে নাও,’ ‘কোটা দিয়ে কামলা নয়, মেধা দিয়ে আমলা চাই,’ ‘১০% এর বেশি কোটা নয়।’ মিছিল নিয়ে শিক্ষার্থীরা কর্মসূচিস্থলে আসতে শুরু করায় বাকৃবি এলাকায় রেলপথ এবং ত্রিশাল এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এ অবরোধ সৃষ্টি হয়। ফলে ব্যপক যানযট দেখা দেয়।

আন্দোলনকারীরা বলেন কোটা ব্যবস্থা সংস্কার করে শতকরা ৫৬ ভাগ থেকে ১০ ভাগে নিয়ে আসা, কোটায় যোগ্য প্রার্থী না থাকলে শূন্য পদগুলোতে মেধা ভিত্তিতে নিয়োগ দেয়া, চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একের অধিক বার ব্যবহার বন্ধ করা, কোটায় কোনো বিশেষ ধরনের নিয়োগ পরীক্ষা না নেয়া, চাকরির পরীক্ষায় সবার জন্য অভিন্ন নম্বর কর্তন ও বয়সসীমা রাখাসহ কোটা সংস্কারের পক্ষে পাঁচ দফা দাবি তুলে ধরেন।

এ সময় শিক্ষার্থীরা আরো বলেন, দেশের মাত্র তিন শতাংশ মানুষের জন্য ৫৬ শতাংশ কোটা বিদ্যমান রয়েছে। ৫৬ শতাংশ কোটা রাখার কারণে প্রকৃত যোগ্য প্রার্থীরা চাকরি থেকে বঞ্চিত হচ্ছে। কোটা কমিয়ে ১০ শতাংশে নিয়ে আসতে হবে।মেধাবীরা যাতে দেশের সর্বোচ্চ প্রশাসনিক জায়গায় যেতে পারে, সেটি নিশ্চিত করতে কোটা ব্যবস্থা সংস্কার করার দাবি জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।





জাতীয় এর আরও খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)