বুধবার ● ১১ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে বিশেষ অভিযানে নারীসহ গ্রেফতার-১৬
গাজীপুরে বিশেষ অভিযানে নারীসহ গ্রেফতার-১৬
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৮ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১২.২৬মি.) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এক নারীসহ ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। রাতব্যাপী অভিযানে গ্রেফতারদের ৯ এপ্রিল সোমবার দুপুরে গাজীপুর কারাগারে পাঠানো হয়েছে।
এরা হলেন, আলম আলী ওরফে আদম (৪৫), মো. শাহীন (২৯), মারুফ হোসেন (২৪), এমারত হোসেন (৪৫), কবির হোসেন (৩৮), আব্দুল হান্নান (৩৫), তাজিমুল ইসলাম, জহির উদ্দিন (২৮), মোঃ জয়নাল আবেদীন (৩৮), শাহীন সরকার, চঞ্চল হোসেন (২৩), জাকির হোসেন, মো. আমির হোসেন ও সুমা আক্তারসহ (২৩) ১৬ জন।
পুলিশ জানায়, মাদক নিয়ন্ত্রণ, মাদক বিক্রি প্রতিরোধ, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমনের অংশ হিসেবে রবিবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ বিশেষ অভিযানে ১২ ঘণ্টায় ছয়টি মাদক মামলায় এক নারীসহ আটজনকে এবং অন্যান্য মামলার ওয়ারেন্টভুক্ত আটজনকে গ্রেফতার করা হয়।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, মাদক ও সন্ত্রাস দমনে এ অভিযান অব্যাহত থাকবে।





গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ