সোমবার ● ১৬ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » ময়মনসিংহ » ময়মনসিংহে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত : ২ ঘন্টা মহাসড়কে অবরোধ
ময়মনসিংহে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত : ২ ঘন্টা মহাসড়কে অবরোধ
ময়মনসিংহ অফিস ::(৩ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১৭মি.) ময়মনসিংহ সদর উপজেলায় ভ্যান চালিয়ে রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় আব্দুল মান্নান (৬৫) নামে এক ভ্যানচালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় উত্তেজিত জনতা দুই ঘন্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে।
আজ ১৬ এপ্রিল সোমবার সকাল ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ সড়কের চুরখাই পাঁচরাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মান্নান চুরখাই এলাকার বাসিন্দা।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল ইসলাম জানান, চুরখাই বাজারের বাসিন্দা আবদুল মান্নান ভ্যান চালিয়ে রাস্তা পারাপারের সময় মাছভর্তি ঢাকাগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন তিনি। এ ঘটনায় স্থানীয় উত্তেজিত জনতা সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। এতে মহাসড়কের দু’দিকে আটকেপড়া যানবাহনের দীর্ঘ লাইন সৃষ্টি হয়।
পরে পুলিশ ও শ্রমিক নেতৃবৃন্দের হস্তক্ষেপে দুইঘন্টা পর অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।





১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ
ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার
রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম
গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে
ঈশ্বরগঞ্জে ব্রিজ না থাকায় নড়বড়ে সাঁকোই ছয় গ্রামের মানুষের ভরসা
ঈশ্বরগঞ্জ পৌর শহরে বর্জ্য ব্যবস্থাপনার চরম বিপর্যয়
ভাট গাছ লোকজ চিকিৎসা জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ
সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না ৫ কোটি টাকার সেতু