শিরোনাম:
●   রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ দিন ধরে পানি নেই, রোগীরা ভোগান্তিতে ●   কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি ●   হামে প্রায় পাঁচশো শিশুর মর্মান্তিক মৃত্যুর দায় কাউকে না কাউকে নিতে হবে ●   রাঙামাটিতে সওজ বিভাগের ওয়াল থাকায় প্রাণে রক্ষা পায় ৩৮ জন যাত্রী ●   মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক ●   গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা ●   ঝালকাঠিতে ব্রিজ ভেঙ্গে পাথরবহকারি ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন ●   ব্যক্তির চেয়ে দেশ বড়”- শহীদ জিয়ার এই দর্শন বুকে নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিচ্ছেন : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ●   বিশ্বশান্তি-শোভা যাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন ●   নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই : পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান ●   রাঙ্গামাটিতে জামায়াতে ইসলামীর বার্ষিক রুকন সম্মেলন অনুষ্ঠিত ●   প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস ●   এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো ●   মিরসরাইয়ে ৮২ কেজি গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার ●   চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ●   বিচারকদেরকে মনস্তাত্ত্বিক সংকট থেকে মুক্তি দিতে হবে ●   আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন ●   সড়কের বেহাল দশায় থমকে গেছে চরাঞ্চলের কৃষি : দুর্ভোগে জনজীবন ●   রাঙ্গুনিয়ায় ৫ দোকান ভস্মীভূত : ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি ●   প্রতিবন্ধীদের শিক্ষার পাশাপাশি দক্ষতা বৃদ্ধি করতে হবে ●   ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ●   রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা গ্রেফতার ●   বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন : মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ●   বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা ●   মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল আখ্যা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন ●   পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা ●   তামাক করকাঠামো সংস্কারের আহ্বান বিশেষজ্ঞদের ●   ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা
রাঙামাটি, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৭ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » উপ সম্পাদকীয় » অর্ধযুগ অতিবাহিত হলেও ইলিয়াস আলীর জন্য অপেক্ষার প্রহর শেষ হয়নি
প্রথম পাতা » উপ সম্পাদকীয় » অর্ধযুগ অতিবাহিত হলেও ইলিয়াস আলীর জন্য অপেক্ষার প্রহর শেষ হয়নি
মঙ্গলবার ● ১৭ এপ্রিল ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অর্ধযুগ অতিবাহিত হলেও ইলিয়াস আলীর জন্য অপেক্ষার প্রহর শেষ হয়নি

---হাফিজুল ইসলাম লস্কর :: অর্ধযুগ অতিবাহিত হয়ে গেছে, অপেক্ষার প্রহর দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, অপেক্ষার শেষ কোথায় কেউ জানেনা, আদৌকি শেষ হবে অপেক্ষা নাকি আরো দীর্ঘায়িত হবে, তা কেউ জানে না।

বলছি নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর কথা, যার জন্য অপেক্ষায় অপেক্ষামান পরিবার, আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী ও সমর্থকরা, প্রিয় মানুষটির জন্য অপেক্ষার নিদারুণ প্রহর যেন তবু ফুরোচ্ছে না।

তার সাথে নিখোঁজ রয়েছেন গাড়িচালক আনসার আলী। গাড়িচালক আনসার আলীসহ বিএনপির সাবেক এই কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ‘নিখোঁজ’ হওয়ার ছয় বছর পূর্ণ হয়েছে আজ।

তবুও কেউ জানেনা কি ঘটেছে ইলিয়াস আলীর ভাগ্যে, তা এখনও সিলেট তথা বিএনপির জন্য এক রহস্য। এই দীর্ঘ সময় পরও তাঁর জন্য রয়েছে পরিবারের এবং সিলেট বিএনপির অপেক্ষা।

ইলিয়াস আলীর বৃদ্ধ মা এখনো ঘুমের ঘরে স্বপ্নে দেখেন তাঁর ছেলে ফিরে এসেছে। আর ইলিয়াস আলীর সাথে নিখোঁজ তার গাড়ীর ড্রাইভার আনসার আলীর মা নুরজাহান বেগম স্বপ্ন দেখেন
ছেলে ফিরে এসে অভাবের সংসারের হাল ধরবেন, এমন আশায় ছেলের অপেক্ষার প্রহর গুনছেন বৃদ্ধ জননী।

২০১২ সালের ১৭ এপ্রিল মধ্যরাতে ঢাকার বনানী থেকে গাড়িচালকসহ ‘নিখোঁজ’ হন ইলিয়াস আলী। ওই সময় তিনি বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং সিলেট জেলা বিএনপির সভাপতি পদে ছিলেন। সিলেট-২ আসনের সাবেক এই সাংসদের সাথে একই পরিণতি বরণ করতে হয় তাঁর গাড়িচালক আনসার আলীকে।

ইলিয়াসের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার রামধানা গ্রামে এবং আনসার আলীর বাড়ি একই উপজেলার গুমরাগাল গ্রামে। ইলিয়াস আলী ‘নিখোঁজ’ হওয়ার পর অগ্নিগর্ভ হয়ে ওঠেছিল সারাদেশ। বিশেষ করে তাঁর সন্ধান দাবিতে উত্তাল ছিল সিলেট। সেই আন্দোলনে বিশ্বনাথে তিনজনসহ সারাদেশে প্রাণ হারান আটজন।

প্রথম দিকে ইলিয়াসের সন্ধান দাবিতে উচ্চকন্ঠ ও বেগবান ছিল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আন্দোলন। সময়ের সাথে সাথে তাদের কণ্ঠস্বর মিয়মান হয়ে যায়, আন্দোলনের গতি কমে গেলেও এখনও ১৭ এপ্রিল দিনটিতে ইলিয়াসের জন্য রাজপথে কর্মসূচি পালন করা হয়। এছাড়া মিলাদ, দোয়া মাহফিলও করে থাকেন বিএনপি নেতাকর্মীরা।

দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখনো জানা যায়নি কি ঘটেছে ইলিয়াস আলীর ভাগ্যে বা কি ঘটেছিল সেদিন, ইলিয়াস আলী এখনো বেচে আছেন নাকি তা অন্যকিছু তা আজও এক অমিমাংসীত রহস্য হয়ে আছে।

ইলিয়াসের সন্ধানের জন্য তার স্ত্রী তাহসিনা রুশদী লুনা সাক্ষাৎ করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। কিন্তু তবু খোঁজ মিলেনি বাংলাদেশের উজানে ভারতের টিপাইমুখ বাঁধবিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখা ইলিয়াসের। তাঁর জন্য আজও পথ চেয়ে থাকেন মা সূর্যবান বিবি ও স্ত্রী সন্তানরা।

সূর্যবান বিবি অশ্রুসজল চোখে বলেন, ‘প্রায় প্রতি রাতেই স্বপ্নে দেখি আমার ইলিয়াস ফিরে এসেছে। আমি এখনও তার অপেক্ষা আছি। আমার ছেলে কি অপরাধ করেছে, আমার জানা নাই। আমি আশায় আছি আল্লাহ আমার ছেলেকে ফিরিয়ে দেবেন।’

ইলিয়াস আলীর মত আনসার আলীর জন্যও তার পরিবার অন্তহীন অপেক্ষায় আছে। আনসার আলীর মা নুরজাহান বেগম বলেন, ‘আমার অভাবের সংসার। আমি নানা রোগে আক্রান্ত। আনসার আলী সংসার চালাত, আমার চিকিৎসার খরচ চালাত। ছয় বছর ধরে আমার বাচ্চা গুম হয়ে আছে। সংসারে এখন অভাব, আমার চিকিৎসাও হয় না ঠিকমত। পুত্রবধু ও নাতনিকে নিয়ে খুব কষ্টে আছি, ছেলের বউ ও নাতনিকে নিয়ে এই আশায় বেঁচে আছি। আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি, ইলিয়াস আলী আর আনসারকে ফিরিয়ে দেয়া হোক।’

আনসার আলীর শিশুকন্যা চাঁদনী কান্না জড়িত কন্ঠে বলে, ‘আব্বুর জন্য আমার কষ্ট হয়। আমি দাদুর কাছে জিজ্ঞেস করি আব্বু কোথায়, কবে আসবে। দাদু কিছু বলেনা শুধু কাদেঁ আর দোয়া করতে বলে।’

ইলিয়াসের নিখোঁজ প্রসঙ্গে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, ‘ইলিয়াস আলী বিএনপির নিউক্লিয়াস হিসেবে কাজ করতেন। সরকারের অন্যায়, অবিচারের বিরুদ্ধে কথা বলতেন তিনি। তাকে স্তব্দ করে দিলে বিএনপিকে দমিয়ে রাখা যাবে, এই চিন্তাতেই সরকার ইলিয়াস আলীকে গুম করেছে। আমরা বিশ্বাস করি, খালেদা জিয়াকে কারামুক্ত করে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যদি জনগণের সরকার প্রতিষ্ঠা করা যায়, তবে ইলিয়াস আলীকে আমরা ফিরে পাব।’





উপ সম্পাদকীয় এর আরও খবর

স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে :  বহ্নিশিখা জামালী স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে : বহ্নিশিখা জামালী
গৌতম বুদ্ধের প্রধান  তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয় গৌতম বুদ্ধের প্রধান তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয়
বাঙ্গালির জীবনে বাংলা নববর্ষ ও কিছুকথা বাঙ্গালির জীবনে বাংলা নববর্ষ ও কিছুকথা
পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না
আজ ঐতিহাসিক পাকুয়াখালী গণহত্যা দিবস আজ ঐতিহাসিক পাকুয়াখালী গণহত্যা দিবস
গৌতম বুদ্ধের ছয়টি স্মৃতি বিজড়িত আষাঢ়ী পূর্ণিমা গৌতম বুদ্ধের ছয়টি স্মৃতি বিজড়িত আষাঢ়ী পূর্ণিমা
পাহাড়ে নববর্ষ ও চৈত্রসংক্রান্তির সাতরঙা উৎসব : মো. রেজুয়ান খান পাহাড়ে নববর্ষ ও চৈত্রসংক্রান্তির সাতরঙা উৎসব : মো. রেজুয়ান খান
সিয়াম সাধনার পুরস্কার : ঈদুল ফিতরের মাহাত্ম্য ও তাৎপর্য সিয়াম সাধনার পুরস্কার : ঈদুল ফিতরের মাহাত্ম্য ও তাৎপর্য
পার্বত্য চুক্তির ২৭ বছর : শান্তি চুক্তি পাহাড়ে বসবাসরত সকল জনগোষ্ঠীর অধিকার রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ পার্বত্য চুক্তির ২৭ বছর : শান্তি চুক্তি পাহাড়ে বসবাসরত সকল জনগোষ্ঠীর অধিকার রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ

আর্কাইভ