শিরোনাম:
●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
রাঙামাটি, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৮ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » ঢাকা » ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৭ পেলেন কাওসার আজম
প্রথম পাতা » ঢাকা » ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৭ পেলেন কাওসার আজম
বুধবার ● ১৮ এপ্রিল ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৭ পেলেন কাওসার আজম

---ঢাকা প্রতিনিধি :: (৫ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৩৯মি.) অভিবাসন বিষয়ে রিপোটিংয়ের জন্য ‘ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৭’ পেয়েছেন দৈনিক আমার সংবাদের সিনিয়র রিপোর্টার কাওসার আজম। ২০১৭ সালে তার পূর্বের কর্মস্থল দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমে প্রকাশিত ‘ বিএমইটির ছাড়পত্র ছাড়াই সৌদিতে যাচ্ছে নারীকর্মী এবং সৌদি আরবে রোকেয়ার দুর্বিষহ জীবন’ শীর্ষক নিউজের জন্য অনলাইন ক্যাটাগরিতে তিনি ‘ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৭’-এর দ্বিতীয় পুরষ্কারটি পান।
আজ বুধবার রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে আনুষ্ঠানিকভাবে এই পুরষ্কারটি তুলে দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।
কাওসার আজম এর বাড়ি সিরাজগঞ্জের সলঙ্গা থানার বাসুদেবকোল গ্রামে। তিনি এর আগে ইসলামিক টিভি, শীর্ষ নিউজ, দৈনিক ভোরের ডাকসহ বিভিন্ন নিউজ এজেন্সি ও পত্রিকায় প্রায় এক যুগ ধরে সাংবাদিকতা করছেন। ঢাকায় টিভি, পত্রিকা, অনলাইন ও রেডিওতে কর্মরত রিপোর্টারদের সবচেয়ে বড় সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কল্যাণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। একইভাবে তিনি ঢাকাস্থ সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকও তিনি।

ব্র্যাকের জ্যেষ্ঠ পরিচালক আসিফ সালেহ-এর সঞ্চালনায় ‘ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৭’ অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট লেখক ও সাংবাদিক আনিসুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক মো. সেলিম রেজা, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর ডেপুটি চীফ অব মিশন আব্দুস সাত্তার ইসোভ, ব্র্যাকের মাইগ্রেশন কর্মসূচির প্রধান শরিফুল ইসলাম হাসান, বায়রার যুগ্ম মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান প্রমুখ।

আন্তর্জাতিক সংস্থা ব্র্যাক ২০১৫ সাল থেকে ‘ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড’ চালু করেছে। এবার ৬ ক্যাটাগরিতে মোট ১৪ জন সাংবাদি কে ‘মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৭’ দেওয়া হয়েছে। অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন- সংবাদপত্র (জাতীয়) ক্যাটাগরিতে প্রথম সমকালের আবু যর আনছার উদ্দীন আহমেদ (রাজীব আহম্মেদ), দ্বিতীয় ঢাকা ট্রিবিউনের আদিল সমাখাওয়াত এবং তৃতীয় নিউ এইজ-এর মুহাম্মদ ওয়াসিম উদ্দিন ভুইয়া। সংবাদপত্রে (আঞ্চলিক) ক্যাগরিতে দৈনিক জালালাবাদের মো. কামরুল ইসলাম। টেলিভিশন ক্যাটাগরিতে বিজয়ীরা হলেন- সময় টিভির আশীষ কুমার সরকার (প্রথম), একাত্তর টিভির ঝুমুর বারী (দ্বিতীয়) ও মাছরাঙা টিভির মাশরেক রাহাত (তৃতীয়)। অনলাইন ক্যাটাগরিতে ঢাকা ট্রিবিউনের মো. ফজলুর রহমান (প্রথম), দ্য রিপোর্টের (বর্তমানে দৈনিক আমার সংবাদ) মো. কাওসার আজম (দ্বিতীয়) ও বাংলানিউজের জেসমিন পাপড়ী (তৃতীয়)। রেডিও ক্যাটাগরিতে রেডিও টুডের সালেহ নোমান। এছাড়া আলোকচিত্র ক্যাটাগরিতে প্রথম আলোর সাইফুল ইসলাম রনি (প্রথম), প্রথম আলোর আবদুস সালাম (দ্বিতীয়) এবং আল জাজিরা ও ঢাকা ট্রিবিউনের ফটো সাংবাদিক মাহমুদ হোসেন অপু (তৃতীয়) পুরষ্কার পেয়েছেন।
অ্যাওয়ার্ড প্রাপ্তদের প্রথম স্থান অর্জনকারীদের ২৫ হাজার টাকার চেক, সনদ ও ক্রেস্ট, দ্বিতীয় স্থান অধিকারীদের ২০ হাজার টাকা, সনদ ও ক্রেস্ট এবং তৃতীয় স্থান অধিকারীদের ১৫ হাজার টাকা, সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।





ঢাকা এর আরও খবর

রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি
মার্কিন  - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে
আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : দীপেন দেওয়ান পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : দীপেন দেওয়ান
নারীর অধিকার ও মর্যাদা বিরোধী অপতৎপরতা বন্ধ করতে হবে নারীর অধিকার ও মর্যাদা বিরোধী অপতৎপরতা বন্ধ করতে হবে
ঢাকা- ১২ আসনের ভোটার ও জনগণের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা ঢাকা- ১২ আসনের ভোটার ও জনগণের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা
জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন যুগোপযোগীকরণ জরুরি জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন যুগোপযোগীকরণ জরুরি
ইরানের সর্বোচ্চ নেতা খামেনীর হত্যা অপরাধমূলক আন্তর্জাতিক সন্ত্রাস ইরানের সর্বোচ্চ নেতা খামেনীর হত্যা অপরাধমূলক আন্তর্জাতিক সন্ত্রাস
আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী

আর্কাইভ