বুধবার ● ১৮ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » পাহাড়ে সম্প্রীতি আর উন্নয়নে অদ্বিতীয় আওয়ামীলীগ
পাহাড়ে সম্প্রীতি আর উন্নয়নে অদ্বিতীয় আওয়ামীলীগ
খাগড়াছড়ি প্রতিনিধি :: (৫ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.২৬মি.) খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য এবং তরুণ রাজনীতিক জুয়েল ত্রিপুরা বলেছেন, পাহাড়ে সম্প্রীতি আর উন্নয়নে অদ্বিতীয় আওয়ামীলীগ। জাতির পিতা বঙ্গবন্ধু কন্যার ঐকান্তিক প্রচেষ্টায় দীর্ঘ দুই দশকের সংঘাত থেমেছে। ঐতিহাসিক শান্তিচুক্তি’র মাধ্যমে সহাবস্থান, অর্থনৈতিক কর্মকান্ড, মানুষের জীবনমান সামনের দিকে অগ্রসর হচ্ছে। তাই আগামী নির্বাচনেও জননেত্রী শেখ হাসিনার প্রার্থীকেই আমাদের বেছে নিতে হবে।
তিনি আজ বুধবার রামগড় উপজেলা মানিকচন্দ্র পাড়া মাঠে পিলাক বৈসু উদযাপন পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, রামগড় উপজেলা শাখার সভাপতি ধীমান ত্রিপুরা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ-সদর উপজেলার কমিটির সভাপতি কাজল বরণ ত্রিপুরা, সাধারণ সম্পাদক বিপ্লব ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম’র কেন্দ্রীয় কমিটির সভাপতি দেবাশীষ ত্রিপুরাসহ স্থানীয় হেডম্যান-কার্বারী ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জুয়েল ত্রিপুরা এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে আগামী অর্থ বছরে ২ কিলোমিটার নতুন রাস্তা ব্রিক সলিং এবং নারায়ণ মন্দিরের নতুন ভবন নির্মাণের ঘোষণা দেন। এসময় তিনি জেলা পরিষদ’র পক্ষ থেকে নগদ ত্রিশ হাজার টাকা ও বৈসু’র বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।





দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের