শিরোনাম:
●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা
রাঙামাটি, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২০ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » ময়মনসিংহ » মুক্তাগাছায় বিদ্যুৎপৃষ্টে গৃহবধূ ,ভালুকায় ট্রাক চাপায় প্রতিবন্ধী শিশু,ফুলপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
প্রথম পাতা » ময়মনসিংহ » মুক্তাগাছায় বিদ্যুৎপৃষ্টে গৃহবধূ ,ভালুকায় ট্রাক চাপায় প্রতিবন্ধী শিশু,ফুলপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
শুক্রবার ● ২০ এপ্রিল ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মুক্তাগাছায় বিদ্যুৎপৃষ্টে গৃহবধূ ,ভালুকায় ট্রাক চাপায় প্রতিবন্ধী শিশু,ফুলপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

---ময়মনসিংহ অফিস :: (৭ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.০৫মি.) ময়মনসিংহের মুক্তাগাছায় বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রিয়াংকা দাস (২৮) নামে এক গৃহবধূ ,ভালুকায় পরিবারের অজান্তে শিকল খুলে রাস্তায় এসে দ্রুতগামী ট্রাকচাপায় সৌরভ চন্দ্র বর্মন (১২) নামে এক প্রতিবন্ধী শিশু নিহত আর ফুলপুরে ফোজেল মিয়া (১৭) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

আজ শুক্রবার (২০ এপ্রিল) দুপুরে মুক্তাগাছায় উপজেলার কলেজ রোড পরকান্দি এলাকায় বিদ্যুৎপৃষ্টে গৃহবধূর মৃত্যুর ঘটনা, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার কাঁঠালী রাসেল মিলের সামনে শুক্রবার সকালে ট্রাক চাপায় প্রতিবন্ধী শিশু নিহতের ঘটনা আর ফুলপুরের সিংহেশ্বর ইউনিয়নের কুলিরকান্দা গ্রাম থেকে আম গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মৃতদেহটি শুক্রবার সকালে উদ্ধার করে পুলিশ।

মুক্তাগাছা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সিরাজুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসার ছাদে কাপড় শুকাতে গিয়ে পাশের বিদ্যুতের লাইনে পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান গৃহবধূ। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বিকেলে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এদিকে ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মাহবুব আলম গাছে ঝুলন্ত যুবকের পরিবারের বরাত দিয়ে জানান, ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের কুলিরকান্দা গ্রামের রফিকুল ইসলামের ছেলে মোবাইল সার্ভিসিংয়ের কাজে জড়িত ফোজেল মিয়া (১৭) গতকাল বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বের হয়ে গেলে পরিবারের লোকজন রাতে খোঁজাখেঁজি করে তার কোন সন্ধান পায়নি। পরে শুক্রবার সকাল ৬টার দিকে পরিবারের সদস্যরা বাড়ির পাশে আম গাছে ঝুলানো অবস্থায় মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ সকালে ঘটনাস্থলে গিয়ে আম গাছে ঝুলানো অবস্থায় থাকা মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মমেক মর্গে প্রেরণ করে।

ওসি জানান, মাটির সাথে স্পর্শ করা দেহটির পা বাঁকানো অবস্থায় ছিল। তবে এ ঘটনার কোন ক্লু পাওয়া যায়নি। ঘটনাস্থলে যুবকের ব্যবহৃত সেলফোন ও একটি টর্চলাইট মিলেছে।

ঝুলন্ত দেহের লাইলনের রশি লম্বা হয়ে পা মাটিতে লেগে থাকতে পারে। সবকিছু মাথায় রেখে পুলিশ খতিয়ে দেখছে বিষয়টি। ময়না তদন্তের পর আসল রহস্য জানা যাবে বলে আরও জানান ওই কর্মকর্তা।

অপরদিকে ভালুকায় উপজেলায় শুক্রবার (২০ এপ্রিল) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার কাঁঠালী রাসেল মিলের সামনে পরিবারের সবার অজান্তে শিকল খুলে রাস্তায় এসে দ্রুতগামী ট্রাকচাপায় সৌরভ চন্দ্র বর্মন (১২) নামে এক প্রতিবন্ধী শিশু নিহত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের বাবা সুভাস চন্দ্র বর্মন টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার মনতলা গ্রামের বাসিন্দা হলেও ভালুকা উপজেলার কাঁঠালী রাসেল মিলের পেছনে একটি বাসা ভাড়া নিয়ে পরিবারসহ বসবাস করতেন তিনি। প্রতিবন্ধী হওয়ায় সৌরভকে তার পরিবারের লোকজন শিকলে বেঁধে রাখতো। কিন্তু ঘটনার সময় পরিবারের সবার অজান্তে শিকল খুলে প্রতিবন্ধী সৌরভ রাস্তায় চলে এলে একটি দ্রুতগামী অজ্ঞাত ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।





ময়মনসিংহ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি
এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা
ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়
দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ
ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২
নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)