শুক্রবার ● ২০ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » দিনাজপুর » পার্বতীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত-১
পার্বতীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত-১
পার্বতীপুর প্রতিনিধি :: (৭ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৫৫মি.) দিনাজপুরের পার্বতীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক চাকুরীর পরীক্ষার্থী নিহত হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টায় পার্বতীপুর-রংপুর সড়কের রাখলপীর মাজারের কাছে ট্রাক চাপায় আবু নাসের নেয়ামুতুল ওরফে নয়ন (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়।
জানা যায়, নয়ন তার দুই বন্ধুকে নিয়ে মোটর সাইকেল যোগে পার্বতীপুরের ক্যান্টপালিক স্কুল এন্ড কলেজে শিক্ষক পদে চাকুরীর পরীক্ষা দিতে যাচ্ছিল। এ সময় সিমেন্টবাহী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৩০২৪) মোটর সাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপর দুই বন্ধু আঃ হালিম ও এমদাদ হোসেন ছোটন সিটকে পড়ে প্রাণে বেঁচে যায়। পরে পার্বতীপুর মডেল থানা পুলিশ ঘতক ট্রাকটি আটক করে থানা হেফাজতে নিয়ে আসে।
মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল হক প্রধান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মামলা হয়নি। তারা মৃত দেহটি নিয়ে যায় এবং ট্রাকটি থানায় রাখা হয়েছে। নিহত নয়ন দিনাজপুর জেলার খানসামা উপজেলার তেবারিয়া গ্রামের নুরুজ্জামানের পুত্র।





নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড়
রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড
পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২
পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন
মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ
মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ
পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন