শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২২ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে পেছন থেকে প্রাইভেটকারের ধাক্কা : নিহত-৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে পেছন থেকে প্রাইভেটকারের ধাক্কা : নিহত-৩
রবিবার ● ২২ এপ্রিল ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে পেছন থেকে প্রাইভেটকারের ধাক্কা : নিহত-৩

---ময়মনসিংহ অফিস :: (১০ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৪৭মি.) ময়মনসিংহের ত্রিশালে রাস্তায় দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে ওভারটেক করার সময় পেছন থেকে প্রাইভেটকার ধাক্কা দিলে বাবা-ছেলেসহ ৩ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

আজ ২২ এপ্রিল রবিবার সকাল ১১টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাগার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন : আব্দুল কাদের (৬৫) তার ছেলে জুয়েল (৪৫) ও বাসির (৩০)। নিহত কাদের মাস্টারের বাড়ি উপজেলা জামিরদিয়া মাস্টারবাড়ি গ্রামে।

ভালুকা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুস সালাম এ সত্যতা নিশ্চিত করে জানান, নিহতরা নিয়মিত মামলার হাজিরা দিতে ময়মনসিংহের আদালতে যাচ্ছিলেন। তাদের বাড়ী উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকায়।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন অর রশিদ জানান, সকালে একটি প্রাইভেটকার যাত্রী নিয়ে ভালুকা থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে বাগার বাজার এলাকা পৌঁছলে ময়মনসিংহগামী প্রাইভেটকার(চট্র্র মেট্রো-ক০২-০৯-৪১)টি দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-১১-৪২-৯৫)কে ওভারটেক করার সময় পেছন থেকে ধাক্কা দেয়। এতে আব্দুল কাদের (৬৫) নামে একব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। এসময় আব্দুল কাদেরের ছেলে জুয়েল ছাড়াও বাসির (৩০) নামে একজন নিহত ও বিপ্লব (৩৫) আহত হন।

ত্রিশাল ফায়ার সার্ভিসের কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ত্রিশাল ও ভালুকা ফায়ার স্টেশনের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রাইভেটকারে আটকে থাকা নিহত আব্দুল কাদেরকে উদ্ধার করে। এসময় আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে জুয়েল ও হাসপাতালে ভর্তি হওয়ার পর বাসির নামে একজন মারা যান। আহত বিপ্লবের অবস্থাও আশঙ্কাজনক বলে মমেক হাসপাতাল সূত্রে জানা গেছে।





প্রধান সংবাদ এর আরও খবর

আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)