রবিবার ● ২২ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » খুলনা বিভাগ » স্কুল ছাত্রী অপহরন মামলা করে উল্টো মিথ্যা মামলায় জেল
স্কুল ছাত্রী অপহরন মামলা করে উল্টো মিথ্যা মামলায় জেল
বাগেরহাট অফিস :: (১০ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৫৪মি.) বাগেরহাটের কচুয়া উপজেলায় স্কুল ছাত্রী অপহরনের মামলা করে বিপাকে অসহায় পরিবারটি। মেয়েকে ফিরে পাওয়া তো দুরের কথা উল্টো মিথ্যা মামলায় একমাস জেল খেটে বের হলেন স্কুল ছাত্রীর অসহায় বাবা মো.কবির শিকদার।
মামলার বিবরন ও ক্ষতিগ্রস্থ পরিবার সুত্রে জানাগেছে, উপজেলার কিসমত মালিপাটন গ্রামের দিনমজুর মো.কবির শিকদারের স্কুল পড়–য়া কণ্যাকে ওই গ্রামের মাসুদ খান ওরফে কালঅ খানের ছেলে জুয়েল খান গত ০৩ ডিসেম্বর/২০১৭ ভোরে স্কুল পড়–য়া কন্যাটি প্রাকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে এলে বখাটে জুয়েল খান সহ তার সঙ্গীয়রা মেয়েটিকে জোড়পূর্বক তুলে নিয়ে যায়। পড়ে অসহায় বাবা তার মেয়েকে কোথাও খুজে না পেয়ে গত ১৫ ডিসেম্বর কচুয়া থানায় একটি মামলা করেন।
এরপরে ওই পরিবারের উপর শুরু হয় মামলা তুলে নিতে বিভিন্ন ধরনের চাপ। এতে ও মেয়েটির বাবা মেয়ে ফিরে পেতে অনড় থাকলে উল্টো মামলা দিয়ে কাবু করার জন্য আদালতের মাধ্যমে গত ১৫ মার্চ ওই অপহরনকারী জুয়েলের ছোট ভাই কামরুল খান নিজের শরীরের অংশ নিজেরাই কেটে ফাঁসানোর উদ্দেশ্যে বাদী হয়ে অসহায় মেয়েটির বাবা কবির শিকদার ও মেয়েটির মা শিপু বেগমকে আসামী করে একটি সাজানো মামলা করেন। ওই মামলায় আনুমানিক একমাস জেল খেটে মেয়েটির বাবা কবির শিকদার জামিনে বের হন।
এদিকে মামলা থেকে জামিনে বের হয়ে ওই অপহরনকারীদের উল্টো হুমকি ধামকিতে আতংকিত হয়ে পড়েছে অসহায় পরিবারটি।
মো.কবির শিকদার বলেন, আমার স্কুল পড়ুয়া মেয়েকে অপহরন করা হলেও তার উদ্ধার না করে উল্টো আমার নামে মিথ্যা মামলা হয়। তিনি প্রশ্ন রেখে বলেন, আমি গরীব মানুষ বলে কি ন্যায় বিচার পাবোনা? তিনি তার মেয়েকে ফিরে পেতে ও ওই সন্ত্রাসী চক্রের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানান।





কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা