সোমবার ● ১৪ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে ডেমু ট্রেনের চার বগি বিচ্ছিন্ন এক ঘন্টা ট্রেন চলাচল বন্ধ
গাজীপুরে ডেমু ট্রেনের চার বগি বিচ্ছিন্ন এক ঘন্টা ট্রেন চলাচল বন্ধ

মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর প্রতিনিধি :: গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ রেল সড়কে ১৩ ডিসেম্বর রবিবার দুপুর ১টার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা গাজীপুর গামী ট্রেনের পেছনের চারবগি মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়৷ এতে ট্রেন যাত্রীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়লে লাফালাফি করে ২০ যাত্রী আহত হয়৷
প্রত্যক্ষদর্শীরা আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানায়, ট্রেনটি গাড়ারন গ্রামের সালমা পোল্ট্রির কাছাকাছি এলেই মাঝখান থেকে পেছনের চারবগি মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে৷ এতে পুরো ট্রেনের যাত্রীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে৷
প্রত্যক্ষদর্শীরা আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, আর্তচিত্কারে যাত্রীরা ট্রেন থেকে লাফি পড়লে অনত্মত ২০ যাত্রী আহত হয়৷ পরে চালক মূলট্রেনটি পিছনে নিয়ে বিচ্ছিন্ন বগি তার দিয়ে বেঁধে ধীরগতিতে শ্রীপুর স্টেশনে নিয়ে আসার পথে শ্রীপুর রেলস্টেশনের অদুরে উত্তর পাশে ওই চারবগি পুন: বিচ্ছিন্ন হয়ে যায়৷ এসময় ঢাকা-ময়মনসিংহ রেলসড়ক ১ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে৷
জানা যায়, মাঝখান থেকে ইলেকট্রিক ক্যাবলসহ সংযোগ ছিড়ে গেলে পেছনের ওই চারবগি বিচ্ছিন্ন হয়ে যায়৷
আপলোড : ১৪ ডিসেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১০.৫৫ মিঃ





গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ