শিরোনাম:
●   রাঙামাটিতে জেলা খাদ্য কর্মকর্তা সেলিম এর বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ ●   চুয়েট ক্লাব এর ইফতার মাহফিল ●   ইরানের সর্বোচ্চ নেতা খামেনীর হত্যা অপরাধমূলক আন্তর্জাতিক সন্ত্রাস ●   দরিদ্রদের উৎসবের আনন্দ বাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় : পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ ●   ঈশ্বরগঞ্জ পৌর শহরে বর্জ্য ব্যবস্থাপনার চরম বিপর্যয় ●   রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে ●   আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী ●   পার্বতীপুরে এনসিপির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   ভাট গাছ লোকজ চিকিৎসা জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ●   মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত ●   ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ ●   রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা : দেশ ও জাতির সমৃদ্ধি কামনা ●   পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার করেছেন মন্ত্রী দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ ●   গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ ●   সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না ৫ কোটি টাকার সেতু ●   পার্বতীপুরে ইয়াবা বিক্রির সময় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ●   সময় ও পরিস্থিতি তারেক রহমানের উপর দেশের গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক দায়িত্ব অর্পণ করেছে ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা ●   পার্বতীপুরে ভুট্টার বাম্পার ফলন ●   আগামীর ঈশ্বরগঞ্জ গড়তে এমপি মাজেদ বাবুর নতুন উদ্যোগ ●   পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ ●   ঈশ্বরগঞ্জে এক স্কুল থেকেই ৬ বিসিএস স্বাস্থ্য ক্যাডার ●   বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা ●   কাপ্তাইয়ে রূপসী কাপ্তাইয়ের পক্ষ থেকে সাংবাদিক সংবর্ধনা ●   পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা ●   ঝালকাঠিতে মাদক মামলায় চেয়ারম্যানের পুত্রসহ আটক-২ ●   সংসদ সদস্যপদকে অলাভজনক করা দরকার
রাঙামাটি, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৬ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » খুলনা বিভাগ » থানায় স্বীকারোক্তি : ছেলের ওপর প্রতিশোধ নিতেই মায়ের পা কুপিয়ে বিচ্ছিন্ন করা হয়েছে
প্রথম পাতা » খুলনা বিভাগ » থানায় স্বীকারোক্তি : ছেলের ওপর প্রতিশোধ নিতেই মায়ের পা কুপিয়ে বিচ্ছিন্ন করা হয়েছে
বৃহস্পতিবার ● ২৬ এপ্রিল ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

থানায় স্বীকারোক্তি : ছেলের ওপর প্রতিশোধ নিতেই মায়ের পা কুপিয়ে বিচ্ছিন্ন করা হয়েছে

---বাগেরহাট অফিস :: (১৩ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৫৬মি.) ছেলের ওপর প্রতিশোধ নিতেই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর মোস্তফা কামালের মা হোসনে আরা বেগমের (৭০) পা বিচ্ছিন্ন করা হয়েছে। ঘটনার মূল হোতা মো. আলাউদ্দিন হাওলাদারকে (৩০) আটকের পর আজ ২৬এপ্রিল বৃহস্পতিবার পুলিশের কাছে স্বীকার করেছেন একথা। গত ২৪ এপ্রিল রাতে র‌্যাব-১ এর সদস্যরা আলাউদ্দিনকে ঢাকা বিমান বন্দর এলাকা থেকে আটক করে শরণখোলা থানায় হস্তান্তর করেন বলে পুলিশ জানিয়েছে।

গত ২০ এপ্রিল সন্ধ্যায় বাগেরহাটের শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের আমড়াগাছিয়া কালিবাড়ি গ্রামের নূরুল ইসলাম হাওলাদারের স্ত্রী ও মেজর মোস্তফা কামালের মা হোসনে আরা বেগমকে ধারালো রাম দা দিয়ে কুপিয়ে তার বাম পা বিচ্ছিন্ন করে দেয় ওই আলাউদ্দিন। ঘটনার পরদিন ২১ এপ্রিল রাতে মেজরের চাচা মো. ফজলুল হক হাওলাদার বাদি হয়ে ৮জনকে আসামী করে শরণখোলা থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলার সূত্র ধরে র‌্যাব তাকে আটক করে। আলাউদ্দিন শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের জীবনদুয়ারি গ্রামের মতিয়ার রহমান হাওলাদারের ছেলে।

শরণখোলা থানায় জিজ্ঞাসাবাদে আলাউদ্দিন জানান, তারা তিন ভাই ও বাবা ঢাকাতে মেজর মোস্তফার ছত্রছায়াতেই থাকেন। তিনি নিজে আশুলিয়ার একটি পোশাক কারখানায় কাজ করেন। বাবা মতিয়ার রহমান এবং আবুল বাশার ও ইদ্রিস নামের তার দুই ভাই নির্মান শ্রমিকের কাজ করেন। গত পনের দিন আগে মেজর মোস্তাফার ঢাকার ডিওএইচএস ক্যান্টনমেন্ট এলাকায় তার মার্কেটে কালু নামের এক ভাড়াটিয়ার দোকান চুরি হয়। মেজরের নির্দেশে ওই চুরির ঘটনায় তার ভাই বাশার ও ইদ্রিসের নামে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়। আলাউদ্দিন বিষয়টি মেজরের কাছে জানতে চাওয়ায় তাকেও ওই মামলায় সংযুক্ত করা হয়। নির্দোষ হয়েও চুরির মিথ্যা অভিযোগে হয়রানির শিকার হওয়ায় মেজরের ওপর ক্ষুব্ধ হয় আলাউদ্দিন। একপর্যায়ে প্রতিশোধ নিতে গ্রামের বাড়িতে এসে তার মায়ের পা কুপিয়ে বিচ্ছিন্ন করে দেয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা শরণখোলা থানার পরিদর্শক (তদন্ত) মফিজুর রহমান শেখ জানান, র‌্যাব-১ এর সদস্যরা অভিযান চালিয়ে ২৪ এপ্রিল রাতে ঢাকা বিমান বন্দর এলাকা থেকে আলাউদ্দিনকে আটক করে ২৫ তারিখ রাতে পুলিশের কাছে হস্তান্তর করেন। মামলায় তার বাপ-ভাই ও আত্মীয়স্বজনসহ ৮ জনকে আসামী করা হয়েছে। তবে, আসামী আলাউদ্দিন জানান, বগুড়ার শেরপুর এলাকায় তার এক শ্যালকের বাসা থেকে র‌্যাব সদস্যরা তাকে আটক করেছে।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবিরুল ইসলাম বলেন, আলাউদ্দিনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন

আর্কাইভ