শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৫ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » আন্তর্জাতিক » সন্তু লারমার ঘোষণায় পার্বত্য চট্টগ্রাম সমস্যা ঘনীভূত হচ্ছে : ভারতের গণমাধ্যম দ্য হিন্দু
প্রথম পাতা » আন্তর্জাতিক » সন্তু লারমার ঘোষণায় পার্বত্য চট্টগ্রাম সমস্যা ঘনীভূত হচ্ছে : ভারতের গণমাধ্যম দ্য হিন্দু
মঙ্গলবার ● ১৫ ডিসেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সন্তু লারমার ঘোষণায় পার্বত্য চট্টগ্রাম সমস্যা ঘনীভূত হচ্ছে : ভারতের গণমাধ্যম দ্য হিন্দু

---

অনলাইন ডেক্স :: বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সমস্যা আরও ঘনীভূত হচ্ছে বলে গত শুক্রবার এক প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের গণমাধ্যম দ্য হিন্দু।গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, ১৮ বছর পর গত বুধবার আগামী মাস থেকে নতুন করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সামিতির (পিসিজেএসএস) নেতা জোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমার, যিনি সন্তু লারমার হিসেবে পরিচিত, আন্দোলনের ঘোষণায় ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে সমস্যা আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সীমান্তবর্তী পার্বত্য চট্টগ্রামের রাঙামাটিতে শন্তু লারমা তার আন্দোলন পরিকল্পনা ঘোষণার সময় বলেন, আগামী বছরের ১ জানুয়ারি থেকে তিনি ‘একটি অর্থনৈতিক নিষেধাজ্ঞার’ সিদ্ধান্ত নিয়েছেন।সন্তু লারমা বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম এলাকায় অবৈধ পর্যটন বন্ধ করতে ও সামরিকীকরণ ঠেকাতে আমরা একটি অর্থনৈতিক অবরোধ আরোপের সিদ্ধান্ত নিয়েছি।’ আন্দোলন কর্মসূচি ঘোষণার সময় পার্বত্য চট্টগ্রাম এলাকায় জনসংখ্যার পরিবর্তন ঘটাতে সংখ্যাগুরু সম্প্রদায়ের মধ্যে উপজাতিদের ভূমি বণ্টন করা হয়েছে- এমন লেখা সংবলিত একটি পুস্তিকা বিতরণ করা হয়।সন্তু লারমা আরও বলেন, ‘যদি এটা চলতে থাকে তবে পার্বত্য চট্টগ্রাম থেকে উপজাতিরা নিঃশেষ হয়ে যাবে। সরকার পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে।’

---দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ সরকার এবং লারমার পিসিজেএসএসের মধ্যে স্বাক্ষরিত শান্তি চুক্তি ত্রিপুরা এবং মিজোরামের সাথে সীমান্তবর্তী বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ওই এলাকার শান্তি নিশ্চিত করে। এর আগে উপজাতিদের অভিযোগ অনুসারে ১৯৭০ সালের ‘সংখ্যালঘু বিরোধী নীতি’র কারণে বৌদ্ধ উপজাতি সম্প্রদায়গুলো বাংলাদেশ সরকারের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে।১৯৯৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আ.লীগ সরকার বিভিন্ন বিবদমান ইস্যুতে তাদের সাথে একটি শান্তি চুক্তি স্বাক্ষর করে। তবে পিসিজেএসএস নেতাদের অভিযোগ, ওইসব সমস্যা কখনোই সমাধান করা হয়নি, বরং প্রশাসন কর্তৃক জমি অধিগ্রহণ চলছেই।পিসিজেএসএসের সভাপতি হিসেবে চুক্তিতে স্বাক্ষর করা সন্তু লারমা বলেন, চুক্তি স্বাক্ষরের ১৮ বছরেও তা বাস্তবায়ন করা হয়নি।তিনি আরও বলেন, ‘সম্প্রতি আমাদের দাখিল করা প্রতিবেদনের কোনো উত্তর দেননি শেখ হাসিনাও।’ এর প্রতিবাদে ১ জানুয়ারি থেকে বিচারবিভাগসহ সব সরকারি প্রতিষ্ঠান বর্জনের সিদ্ধান্ত নিয়েছে পিসিজেএসএস।ভারতের ত্রিপুরা ও মিজোরামের সাথে সীমানা থাকায় এ ধরনের আন্দোলন দেশটিতে নতুন করে সমস্যা সৃষ্টি করতে পারে বলে দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়।

---

প্রতিবেদনে আরও বলা হয়, এর আগে পিসিজেএসএস যখন একটি সশস্ত্র সংগঠন ছিল তখন তারা বাংলাদেশে তাদের বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম চালিয়ে ভারতের উত্তর-পূর্বঞ্চলীয় রাজ্যগুলোতে এমনকি পশ্চিমবঙ্গে আশ্রয় নিত।পর্যবেক্ষকদের মতে, সময়ের ব্যবধানে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক পরিবর্তিত হয়েছে। তবে এ ধরনের আন্দোলনের ঘোষণা ভারতের উত্তর-পূর্বঞ্চলীয় রাজ্যগুলোর জন্য ‘নতুন করে মাথাব্যাথা’ সৃষ্টি করতে পারে।





আন্তর্জাতিক এর আরও খবর

কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী
ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে
হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’
মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা
‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’ ‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’

আর্কাইভ