মঙ্গলবার ● ১ মে ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে মহান মে দিবস পালিত
কাউখালীতে মহান মে দিবস পালিত
কাউখালী প্রতিনিধি :: (১৮ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.০৬মি.) কাউখালী উপজেলায় বাংলাদেশ শ্রমিক লীগ কাউখালী উপজেলা শাখার আয়োজনে মহান মে দিবস পালন করা হয়।
এ উপলক্ষে ১মে মঙ্গলবার বিকাল ৪টায় এক র্যালী উপজেলা শ্রমিক লীগের আয়োজনে উপজেলার গুরুত্বপুর্ন সড়ক প্রদিক্ষণ করে উপজেলা সদরস্থ আওয়ামীলীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে এক আলোচনা সভা বাংলাদেশ শ্রমিক লীগ কাউখালী উপজেলা শাখার সভাপতি মো. আব্দুল রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ কাউখালী উপজেলা শাখার সাধারন সম্পাদক মো. এরশাদ সরকার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আ’লীগ উপজেলা শাখার সহ-সভাপতি ক্যাজাই মারমা, আ’লীগ উপজেলা শাখার যুগ্ম-সাধারন সম্পাদক মো. বেলাল উদ্দিন, আ’লীগ উপজেলা শাখার সহ-দপ্তর সম্পাদক মো. জাকির হোসেন ভান্ডারী, আ’লীগ কলমপতি ইউনিয়ন শাখার সহ-সভাপতি মো. হারুনুর রশিদ (মামা)।
আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী শ্রমিক লীগ কাউখালী উপজেলা শাখার সহ-সভাপতি মো. ফজর আলী, সহ-সভাপতি মো. চান মিয়া কমান্ডার, সহ-সভাপতি মো. আব্দুল হান্নান সওদাগর ও শ্রমিক লীগ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. ফারুক প্রমুখ।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা
রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা
মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা