মঙ্গলবার ● ১ মে ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » আজ মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ শিকার নিষিদ্ধ
আজ মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ শিকার নিষিদ্ধ
অনলাইন ডিজিটাল ডেস্ক :: (১৮ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.২৭মি.) কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের বংশবৃদ্ধি, হ্রদে অবমুক্ত করা পোনা মাছের বৃদ্ধি, মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিতকরণসহ হ্রদের প্রাকৃতিক পরিবেশ মৎস্য সম্পদ বৃদ্ধির সহায়ক হিসাবে গড়ে তোলার লক্ষ্যে আজ ১ মে দিবাগত মধ্যরাত থেকে ৩১ জুলাই -২০১৮ পর্যন্ত কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ ধরা, বাজারজাতকরণ ও পরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞাকালীন মৎস্য আহরণের ওপর নিভররশীল প্রায় ২০ হাজার জেলেকে বিশেষ ভিজিএফ কাডের মাধ্যমে খাদ্য সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্য উন্নয়ন করপোরেশনের কর্মকর্তারা।
কাপ্তাই হ্রদে ১ মে থেকে মাছ শিকার বন্ধ কার্যকরের সময় মাছ শিকার বন্ধে নৌ পুলিশের পাশাপাশি জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ টিমও কাজ করবে। অবৈধ উপায়ে মাছ আহরণ, পরিবহন ও বাজারজাতকরণ বন্ধ করতে মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি কাপ্তাই হ্রদের বিভিন্ন গুরত্বপূর্ণস্থানে নৌ পুলিশ মোতায়ন থাকবে। কেউ অবৈধ উপায়ে মাছ শিকারের সঙ্গে জড়িত হলে তাদের বিরদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন রাঙামাটি বিএফডিসি’র ব্যবস্থ্যাপক কমান্ডার মো.আসাদুজ্জামান। সূত্র : বিটিভি





বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা
রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪