বৃহস্পতিবার ● ১০ মে ২০১৮
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-১
আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-১
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: (২৭ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৪৮মি.) নওগাঁর আত্রাইয়ে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে ভটভটি চাপা পড়ে মো. কালু (৩৮) নামে ধান কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত কালু পার্শ্ববর্তী নাটোর জেলার লালপুর উপজেলার মহেশপুর গ্রামের মো. মোকছেদ আলীর ছেলে।
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে কালু ধান বোঝায় ভটভটি যোগে আত্রাই থেকে তার বাড়ি লালপুরের মহেশপুরে যাচ্ছিলো পথমধ্যে উপজেলার আহসানগঞ্জ হাট সংলগ্ন জাতআমরুল এলাকায় ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় ভটভটি কালুর শরীরের উপর চাপা পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি আরো বলেন এ ব্যাপারে থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।





আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ
আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত
আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান
আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু
আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১
আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি
আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত