বৃহস্পতিবার ● ১০ মে ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে ৯৪ পিস ইয়াবাসহ বিক্রেতা আটক
রাউজানে ৯৪ পিস ইয়াবাসহ বিক্রেতা আটক
রাউজান প্রতিনিধি :: (২৭ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৪০মি.) রাউজানের কাগতিয়া এলাকা থেকে ৯৪ পিস ইয়াবাসহ বিক্রেতাকে আটক করেছে রাউজান থানা পুলিশ। আটককৃত ইয়াবা বিক্রেতার নাম রাকিবুল ইসলাম। সে উপজেলার বিনাজুরী ইউনিয়নের কাগতিয়া মজিদা পাড়া এলাকার ফজুল কাদেরের পুত্র।
জানা যায়, অাজ ১০-মে সকালে পুলিশের কাছে খবর আসে ইয়াবা ট্যাবলেট বিক্রির জন্য এক যুবক কাগতিয়া রাস্তার মুখে অপেক্ষা করছে। এই সংবাদে পুলিশ ফাঁদ পেতে ইয়াবাসহ তাকে আটক করে। থানার এস আই নরুন নবী বলেছেন ইয়াবা বিক্রেতাদের কৌশল না নিয়ে ধরা যায় না। রাকিবুল সম্পর্কে পুলিশের কাছে তথ্য থাকলেও র্দীঘদিন সে ধরা ছোঁয়ার বাহিরে ছিল।
থানার ওসি কেপায়েত উল্লাহ বলেছেন ইয়াবাসহ আটক যুবককে মাদক দ্র্ব্য আইনে আদালতে সোপর্দ করা হবে।





হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী
রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু
মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাউজানে মাদক বিরোধী সমাবেশ
চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত
মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই
রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের
মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই
রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত