সোমবার ● ১৪ মে ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে বিদ্যুতের দাবিতে বিক্ষোভ
গাজীপুরে বিদ্যুতের দাবিতে বিক্ষোভ
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৩১ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৪৩মি.) গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির প্রি-পেমেন্ট মিটারের নামে গ্রাহক হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসি।
আজ ১৪ মে সোমবার সকালে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি গাজীপুর জেলা শাখার ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভে অংশ গ্রহণ করেন এলাকার কয়েকশ গ্রাহক। তারা ঢাকা-গাজীপুর সড়কের পল্লী বিদ্যুৎ সমিতির-১ এর সামনে জড়ো হয়ে এ কর্মসূচি পালন করেন।
ঘণ্টাব্যাপী ওই কর্মসূচি চলাকালে বক্তারা গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার যুবরাজ চন্দ্র পালের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরেন। এছাড়া তারা অবিলম্বে জিএমের অপসারণের দাবি জানান।
বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি গাজীপুর জেলা শাখার সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- গাজীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এসএম মোকসেদ আলম, সাবেক কমিশনার আব্দুল মতিন মতি, ছাত্রলীগ নেতা মফিজ উদ্দিন, মহানগর শাখা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মামুন হোসেন ও স্থানীয় বাসিন্দা গোলাম মোক্তাদির প্রমুখ।





গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ