বৃহস্পতিবার ● ১৭ মে ২০১৮
প্রথম পাতা » অপরাধ » রাজশাহীতে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত
রাজশাহীতে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত
রাজশাহী প্রতিনিধি :: (৩ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.২৩মি.) রাজশাহীতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ মাদক ব্যবসায়ী আবুল হাসান ওরফে হাসান ঘাটিয়াল (৪৫) নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরের কাশিয়াডাঙ্গা থানার পুর্ব নবগঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল ও ১৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
র্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর এসএম আশরাফুল ইসলাম জানায়, ভারত থেকে ফেনসিডিলের চালান আসছে এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল নবগঙ্গা এলাকার পদ্মার ৫ নং বাঁধ অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ীরা বস্তায় করে ভারত থেকে ফেনসিডিল নিয়ে আসছিল। মাদক ব্যবসায়ীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি চালায়। এ সময় র্যাবও পাল্টা গুলি করে। ৮-১০ মিনিট গুলি বিনিময়ের এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলেও একজনকে আহত অবস্থায় পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে জরুরী বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করে।
নিহত আবুল হাসানের নগরের কর্ণহার থানার সোনাইকান্দি এলাকায় আব্দুল খালেকের ছেলে। তার বিরুদ্ধে রাজশাহী জেলার বিভিন্ন থানায় মাদক, অস্ত্র, খুন ও ডাকাতিসহ ১৬টি মামলা রয়েছে। সে রাজশাহী অঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত বলে র্যাব জানায়।





অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই