শিরোনাম:
●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা
রাঙামাটি, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২০ মে ২০১৮
প্রথম পাতা » অপরাধ » বাগেরহাটে ভূমিহীন পল্লীর ২৮টি বসতঘর জ্বালিয়ে ফাঁকা গুলি ছুঁড়ে আতঙ্ক সৃষ্টি
প্রথম পাতা » অপরাধ » বাগেরহাটে ভূমিহীন পল্লীর ২৮টি বসতঘর জ্বালিয়ে ফাঁকা গুলি ছুঁড়ে আতঙ্ক সৃষ্টি
রবিবার ● ২০ মে ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাগেরহাটে ভূমিহীন পল্লীর ২৮টি বসতঘর জ্বালিয়ে ফাঁকা গুলি ছুঁড়ে আতঙ্ক সৃষ্টি

---বাগেরহাট অফিস:: (৬ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.২৮মি.) বাগেরহাটের শরণখোলায় গুলি করে আতঙ্ক ছড়িয়ে সরকারি জমিতে বসবাসকারী ২৮টি ভূমিহীন ও প্রতিবন্ধী পরিবারের বসতঘর জ্বালিয়ে দিয়েছে সন্ত্রাসীরা। সর্বস্ব হারানো গৃহহীন ওই পরিবারগুলো আশপাশের বিভিন্ন বাড়ি ও মন্দিরে আশ্রয় নিয়েছে। শনিবার ১৯ মে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের জানেরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

ঘটনাস্থলে গেলে ওই পল্লীতে বসবাসকারী শারিরীক প্রতিবন্ধী রেনু আক্তার (৩৫) ও রুমানা আক্তার (২৫) জানান, তারা দুই মাস ধরে এ পল্লীতে বসবাস করছেন। ওইদিন সকাল ৭টার দিকে মৃত নূরু খানের ছেলে রোকন খান, ফারুক খান, খালেক মাষ্টার, তার পুত্র নুরুল হাসান লিটনসহ ৩০-৪০ জন সন্ত্রাসী নিয়ে এসে তাদের ঘর ভাঙচুর শুরু করে। এসময় তারা বন্দুক দিয়ে ৩-৪ রাউন্ড ফাঁকা গুলি চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে ঘর থেকে ছেলেমেয়ে নিয়ে সবাই পালিয়ে গেলে সমস্ত ঘরে আগুন ধরিয়ে দেয়। তাদের কোথায়ও যাওয়ার জায়গা না থাকায় পার্শ্ববর্তী বাধাল গ্রামের একটি মন্দিরে আশ্রয় নিয়েছেন তারা।

ভূমিহীন মুক্তিযোদ্ধা মো. হেমায়েত হাওলাদার (৮০) ও পল্লীর বাসিন্দা মো. রফিকুল ইসলাম জানান, তারা ২০১৪ সালে ওই জমি সরকারের কাছ থেকে ডিসিআর নিয়ে সেখানে ঘর তৈরী করে বসবাস করছেন। ভুমিহীন পল্লীতে ভিক্ষুক, প্রতিবন্ধি, মুক্তিযোদ্ধাসহ ২৮ টি পরিবার রয়েছে। কিন্তু স্থানীয় প্রভাবশালী ভূমিদস্যু নূরু খানের ছেলে খোকন, রোকন, ফারুক ও ওই জমি তাদের দাবি করে দখলের চেষ্টা চালায়। তারা সকালে প্রথমে ঘর ভাঙচুর করে। একপর্যায়ে বন্দুক দিয়ে গুলি চালালে ঘরের মহিলা ও শিশুরা ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। এসময় তারা বন্দুক দেখে ভয়ে সবাই ঘর ছেড়ে পালিয়ে যায়। পরে তারা ঘরগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। ভুমিহীন এই পরিবারগুলোর শেষ সম্বল মাথা গোজার ঠাঁইটুকু পুড়িয়ে দেওয়ায় স্ত্রী, সন্তান নিয়ে আশপাশের বিভিন্ন বাড়ি ও মন্দিরে আশ্রয় নিয়েছে। তারা সরকারের কাছে সন্ত্রাসীদের বিচারের দাবি জানিয়েছেন।

পার্শ্ববর্তী বাধাল গ্রামের বাসিন্দা নলিনী হালদার (৬৫) বলেন, সকালে গুলির শব্দ শুনেই আমার ঘুম ভাঙে। উঠেই দেখি লোকজন ছুঁটোছিিুট করছে। এক পক্ষ ঘরবাড়ি ভাঙচুর করছে। খবর পেয়ে সকাল ৯ টার দিকে পুলিশ ঘটনাস্থলে এলে ভাংচুর থেমে যায়। পুলিশ চলে যাওয়ার পর পরই তারা ঘর গুলোতে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। অসহায় দুটি প্রতিবন্ধী পরিবারকে আমার বাড়ির শ্রী শ্রী গোবিন্দ মন্দিরে আশ্রয় দিয়েছি। তবে, কাজটি অমানবিক হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

খোন্তাটাকা ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মো. জানেরপাড় গ্রামের বাসিন্দা মো. মাহরাজ হাওলাদার বলেন, আশরাফুল ইসলাম রোকন, নূরুল হাসান লিটন ও সুমন মুন্সীর হাতে থাকা তিনটি বন্দুক থেকে গুলি ছুঁড়ে আতংক সৃষ্টি করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

সংশ্লিষ্ট ইউনিয়নের ২নম্বর নলবুনিয়া-জানেরপাড় ওয়ার্ডের ইউপি সদস্য মো. রাকিব হাসান বলেন, ঘটনা শুনে আমি পুলিশকে খবর জানাই। তবে, ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন খান মহিউদ্দিন এধরণের কোনো ঘটনা তার জানা নেই বলে দাবি করেন।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবিরুল ইসলাম জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এব্যাপারে কেউ এখন পর্যন্ত মামলা করতে আসেনি।

এ ব্যাপারে অভিযুক্ত পক্ষের আ. খালেক মাষ্টার তার ও তার পরিবারের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে বলেন, আমি সকালে গুলির শব্দ শুনেছি। কিন্তু কারা এঘটনা ঘটিয়েছে তা জনিনা।





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)