শিরোনাম:
●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ
রাঙামাটি, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২১ মে ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে ভেজাল বিরোধী অভিযানে ফরমালিন মিশ্রিত আম ধ্বংস
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে ভেজাল বিরোধী অভিযানে ফরমালিন মিশ্রিত আম ধ্বংস
সোমবার ● ২১ মে ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে ভেজাল বিরোধী অভিযানে ফরমালিন মিশ্রিত আম ধ্বংস

---

রাউজান প্রতিনিধি :: রমজানে ইফতার সামগ্রীসহ ভেজাল খাবার ও ফরমালিন মিশ্রিত ফল বিক্রি প্রতিহত করতে অবস্থান নিয়েছেন রাউজান উপজেলা প্রশাসন। ভেজাল মুক্ত খাবার বিক্রির প্রতিশ্রুতি দিয়ে তা রক্ষা না করায় ২য় রমজান মাঠে নেমেছেন উপজেলা প্রশাসন।

২০ মে রবিবার অভিযানে রাউজান পাহাড়তলী বাজারে গরুর মাংসের দোকান, মুরগি দোকান, মাছের দোকানসহ ও একটি ফলের দোকান থেকে জরিমানা আদায় করা হয়। পাহাড়তলী বাজারের মকবুল টাওয়ার পাশে মো. মুবিন ষ্টোর থেকে ধ্বংস করা হয়েছে ফরমালিন মিশ্রিত আম।

নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন রেজা বলেন, রবিবার বিকেল থেকে ২ ঘন্টা ভ্রাম্যমান আদালতের অভিযানে খাদ্যে ভেজাল ও ফরমালিন যুক্ত অাম, বাসি গরুর মাংসও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করার দায়ে মো. নুরুকে ১০হাজার টাকা জরিমানা, ফরমালিন যুক্ত মাছ বিক্রয়ের ২হাজার টাকা জরিমানা, মুরগীর দোকানে মো. অালমগীরকে ৫টাকা করে জরিমানা অাদায় করা হয়েছে। এসময় ফলের দোকানে আমে ফরমালিন পাওয়ায় ৯০কেজি আম ধ্বংস করা হয়।

ভ্রাম্যমান আদালতের অভিযানে পরিচালনা সময়ে একাধিক দোকান-পাঠ বন্ধ করে চলে যেতে দেখাযায়, এ নিয়ে সাধারণ ক্রেতার মধ্যে এক রকম ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।

জানায়ায়, রমজান আলীর হাট, কদলপুর বাজার, পাহাড়তলী বাজার, রাউজান পৌর এলাকারসহ মোট ২২ জন ব্যবসায়ীকে এক লক্ষ ঊনত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।





আর্কাইভ