শিরোনাম:
●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন ●   জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন ●   গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক ●   আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের মহোৎসব ●   নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   স্মৃতির ক্যানভাসে বিলুপ্তির সুর, সময়ের গহীনে সোনালী ভোর ●   রাউজানে ক্ষতিগ্রস্ত ২’শত পরিবার পেল মানবিক সহায়তা ●   রাবিপ্রবি’তে জুলাই শহীদ দিবস-২০২৬ উদযাপিত ●   শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা ●   রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা ●   পার্বতীপুরে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার ●   রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন
রাঙামাটি, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৬ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে স্বাধীনতার বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে স্বাধীনতার বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ
বুধবার ● ১৬ ডিসেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে স্বাধীনতার বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ

---
ষ্টাফ রিপোর্টার :: আজ বুধবার ১৬ ডিসেম্বর ২০১৫ মহান বিজয় দিবস৷ শোষণমুক্ত ও বঞ্চনাহীন একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে স্বাধীনতার জন্য আত্মত্যাগী বীর শহীদগণসহ সকলকে মহান বিজয় দিবসের মহেন্দ্রক্ষণে গভীর শ্রদ্ধার সাথে রাঙামাটিতে রাত ১২.০০ মিনিটে ৩১ বার তোপধ্বনীর মধ্যে দিয়ে স্মরণ করা হয়৷

রাত ১২.০১ মিনিটে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে ৩৩৩, ম-৩৩ আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু ও রাঙামাটি জেলা প্রশাসক সামশুল আরেফিন পুষ্পস্তবক অর্পণ করেন৷
এছাড়া মহান বিজয় দিবসের গৌরবকে সমুন্নত রেখে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ, রাঙামাটি জেলা পুলিশ প্রশাসন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জেলা মুক্তিযুদ্ধা সংসদ, রাঙামাটি ২৯৯ আসনের সংসদ সদস্যর পক্ষ থেকে, রাঙামাটি জেলা অনলাইন প্রেসক্লাব, রাঙামাটি সরকারী মেডিকেল কলেজ, রাঙামাটি সরকারী কলেজ, রাঙামাটি পাবলিক কলেজ, রাঙামাটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, বিটিসিএল ফেডারেল ইউনিয়ন (সিবিএ),পরিবেশ ও মানবাধিকার উন্নয়ন সোসাইটি, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, রাঙামাটি জেলা আওয়ামীলীগসহ সহযোগী সংগঠন সমুহ, জেলা বিএনপিসহ সহযোগী সংগঠন সমুহ, জেলা জাতীয় পার্টি, রাঙামাটি সরকারী মহিলা কলেজ, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙামাটি পৌরসভা, রাঙামাটি সরকারী উচ্চ বিদ্যালয়, রাঙামাটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, রাঙামাটি নার্সিং ইন্সটিটিউট, রাঙামাটি প্রেস ক্লাব, রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমিতি, রাঙামাটি বনবিভাগ, রাঙামাটি কৃষি সম্প্রসারন বিভাগ, বনরুপা ব্যবসায়ী কল্যাণ সমিতি, আসন্ন পৌরসভা নির্বাচন-২০১৫ এর মেয়র পদপ্রার্থী, সংরক্ষিত আসনের কাউন্সিলর পদপ্রার্থী, সাধারন আসনের কাউন্সিলর পদপ্রার্থীসহ ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী বিমল বড়ুয়া, শহীদ আব্দুল আলী একাডেমী স্কুল, রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থা, জেলা শিল্পকলা একাডেমী, রাঙামাটি জেলা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ইন্সটিটিউট, রাঙামাটি চারুকলা একাডেমী, মত্‍স্য বিভাগ, মত্‍স্য উন্নয়ন কর্পোরেশন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সহ জেলার সরকারী, বেসরকারী, স্বায়ত্বশাসিত, বিভিন্ন পেশাজীবি,সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, ব্যবসায়ী ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ বেদীতে পুষ্প স্তবক অর্পণ করা হয়৷

---

এসময় উপস্থিত ছিলেন ৩৩৩, ম-৩৩ আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, রাঙামাটি জেলা প্রশাসক সামশুল আরেফিন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুন কান্তি ঘোষ, রাঙামাটি জেলা পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, রাঙামাটি পৌরসভার মেয়র সাইফুল ইসলাম চৌধুরী, রাঙামাটি পার্বত্য জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি নির্মল বড়ুয় মিলন, সাধারন সম্পাদক আব্বাস উদ্দিন চৌধুরী, স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও রাঙামাটি জেলার স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সংবাদ কর্মীবৃন্দ প্রমুখ৷
উল্লেখ্য বিজয় দিবস উপলক্ষে রাঙামাটি পার্বত্য জেলায় সকাল ৯ টায় রাঙামাটি মারী ষ্টেডিয়ামে মুক্তিযোদ্ধা,পুলিশ, আনসার, ভিডিপি, স্কাউট, গার্লস গাইড, ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হবে৷

আপলোড : ১৬ ডিসেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ২.০০মিঃ





আর্কাইভ