শিরোনাম:
●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি
রাঙামাটি, রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৬ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » এ অভিনন্দন আমার একার প্রাপ্য নয়
প্রথম পাতা » জাতীয় » এ অভিনন্দন আমার একার প্রাপ্য নয়
বুধবার ● ১৬ ডিসেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এ অভিনন্দন আমার একার প্রাপ্য নয়

---

শামসুল আলম স্বপন :: ১৪ ডিসেম্বর তথ্যমন্ত্রণালয়ের এক পরিপত্রে অনলাইন নিউজ পোর্টাল রেজিস্ট্রেশনের কাগজপত্র জমা দেয়ার সময়সীমা ২০১৬ সালের ৩১ জানুয়ারী পর্যন্ত বৃদ্ধি করেছে। এ জন্য বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা) ও জাতীয় অনলাইন পেসক্লাব সদস্যবৃন্দ এবং অগনিত নিউজ পোর্টালের মালিক/সম্পাদক আমাকে অভিনন্দন জানিয়েছেন এর জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ ।
তবে আমি কৃতজ্ঞতা ভরে জানাতে চাই এ অভিনন্দন আমার একার প্রাপ্য নয় ।

গত ১লা ডিসেম্বর তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০১৫ নিয়ে সরকারি-বে-সরকারি ও স্টেকহোল্ডারদের সমন্বয় সভায় অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের তারিখ পেছানোর মৌখিক দাবির পাশাপাশি আমি তথ্য সচিব জনাব মর্তুজা আহমেদকে বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)’র পক্ষ থেকে লিখিত চিঠি দিই ।

চিঠিতে উল্লেখ করা হয় “দেশের রাজধানীসহ বিভিন্ন বিভাগ,জেলা,ও উপজেলা থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের উদ্যোগ গ্রহন করায় বনপা’র পক্ষ থেকে আপনাকে অভিনন্দন । আমরা যারা নিজ উদ্যোগে ওয়েভ সাইট নির্মাণ করে নিয়মিত সংবাদ প্রচার করছি তারা সরকারের কাছ থেকে নিউজ পোর্টাল নিবন্ধন করতে আগ্রহী। আমরা প্রিন্ট মিডিয়ার মত পেতে চাই সরকারের দেয়া নানা সুযোগ-সুবিধা। তবে বনপা’র পক্ষ থেকে আমাদের আবেদন যেহেতু ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি বিদস এবং ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস সেহেতু ১৫ই ডিসেম্বরের মধ্যে নিবন্ধনের জন্য আবেদনপত্র জমা দেয়া সকলের পক্ষে সম্ভব নয় । সুতরাং ১৫ই ডিসেম্বর ঘোষিত শেষ তারিখ সংগত কারণে পেছানোর জন্য বনপা’র পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি ।

এ আবেদনের প্রেক্ষিতে তথ্য সচিব বিষয়টি বিবেচনা করার জন্য তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ও তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তাকে দায়িত্ব দেন । এর পর এ বিষয় নিয়ে দেশের সফল তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সাথে আলোচনা করেন দুই উর্ধ্বতন কর্মকর্তা । তথ্যমন্ত্রী অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের সময় পেছানোর অনুমতি দিলে তা দেড়মাস বাড়িয়ে দেয়া হয় ।
এ জন্য আমি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)’র পক্ষ থেকে তথ্যমন্ত্রী, তথ্যসচিব,যুগ্ম-সচিব ও প্রধান তথ্যকর্মকর্তাকে আন্তরিক অভিনন্দন জানাই ।

এছাড়া অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের সময় পেছানোর তাগিদ দিয়ে আমাকে অনুপ্রেরণা দিয়েছিলেন জাতীয় অনলাইন প্রেস ক্লাবের সভাপতি ও বনপা’র প্রধান উপদষ্টো ড. জানে আলম রাবিদ, বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)’র সাধারণ সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী, সহ-সভাপতি নির্মল বড়ুয়া মিলন,মুহিত চৌধুরী,অধ্যাপক জাকির সেলিম,পাবনা অনলাইন প্রেসক্লাবের সভাপতি সরকার রুহুল আমীন, চট্রগ্রাম অনলাইন প্রেসক্লাবের সভাপতি সুলাইমান হাসান মেহেদী, চট্টগ্রাম বনপা’র সাধারণ সম্পাদক অধ্যাপক আল আজাদ, রাজশাহী বনপা’র নেতা প্রকৌশলী রায়হানুল ইসলাম,বনপা’র কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জুঁই চাকমা, ওয়ালি উল্লাহ খান, জসিম উদ্দিন, মুরাদ হোসেন, সেলিম ভান্ডারি, সদস্য মিলাদ উদ্দিন মুন্না, প্রদীপ বড়ুয়া জয়, সাবলু মিয়া হৃদয় সহ বনপা’র অনেক সদস্য ।
বিশেষ করে যাকে বিশেষ ভাবে অভিনন্দন জানাতে চাই তিনি হলেন, বনপা’র সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জি. রোকমুনুর জামান রনি । সময় বাড়ানো ব্যাপারে আবেদন করার জন্য সব চেয়ে বেশী তাগিদ দিয়েছিলেন তিনি।

সেই সাথে আমি অভিনন্দন জানাই বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল মিডিয়া এসোসিয়েশন (বোমা)’র সভাপতি জয়ন্ত আচার্য ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলামকে। তাঁরাও আমার প্রস্তাবকে সমর্থন জানিয়ে ছিলেন ।
তাই আমি মনে করি এ সাফল্য শুধু আমার একার নয়, সকলের । মহান স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমি বনপা,জাতীয় অনলাইন প্রেসক্লাবসহ সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারাকবাদ জানাচ্ছি ।

ধন্যবাদ-সহ

শামসুল আলম স্বপন
সভাপতি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)
মোবা : ০১৭১৬৯৫৪৯১৯ / ০১৯১০১০৩০১৬
Email. swaponkushtia@gmail.com





জাতীয় এর আরও খবর

৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)