শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৬ জুলাই ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাবিপ্রবি’তে জুলাই শহীদ দিবস-২০২৬ উদযাপিত
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাবিপ্রবি’তে জুলাই শহীদ দিবস-২০২৬ উদযাপিত
বৃহস্পতিবার ● ১৬ জুলাই ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাবিপ্রবি’তে জুলাই শহীদ দিবস-২০২৬ উদযাপিত

-
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ ১৬ জুলাই ২০২৬ তারিখ ‘জুলাই শহীদ দিবস’ পালন করা হয়েছে। জুলাই শহীদ দিবস উপলক্ষে সকাল সাড়ে ৯টায় রাবিপ্রবি’র ‘বিজয় স্মৃতিস্তম্ভে’ জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। ২০২৪ সালের ১৬ জুলাই তারিখে কোটা সংস্কার ও ফ্যাসিবাদবিরোধী ছাত্র আন্দোলনে রংপুর জেলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ ও পরবর্তীতে মীর মুগ্ধ, ওয়াসিম আকরাম, হৃদয় তারুয়া, ফরহাদ হোসেনসহ জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁদের রুহের মাগফিরাত ও আহত-পঙ্গুত্ববরণকারীদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

অতঃপর দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর কনফারেন্স কক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী এবং সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মোহাম্মদ জুনাইদ কবির।

প্রধান অতিথির বক্তব্যের শুরুতে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর জুলাই শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং যারা পঙ্গুত্ববরণ করেছেন ও আহত হয়েছেন তাদের ও তাদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি বলেন, জুলাই আন্দোলনের যে মর্মার্থ ও স্পিরিট যদি আমরা ধারণ করতে না পারি, এই আন্দোলন কখনো সফলতার মুখ দেখবে না। আমরা নিজেরাও আমাদের সন্তানদের পাশে এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি এবং স্বচক্ষে দেখেছি এটার নির্মমতা কতটুকু ভয়াবহ। এ উপমহাদেশে বাঙালি জাতির যে ইতিহাস, যুগে যুগে বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়েছে, একত্রিত হয়েছে। তিনি আরো বলেন, জুলাই-২৪ এ আপামর পেশাজীবী, শ্রমজীবী, ছাত্রসমাজের যে আত্মত্যাগ ও অবদান; এবং এ জুলাই-এর স্পিরিটকে ধারণ করে বৈষম্যহীন সমাজ নির্মাণে অবদান রাখার দায়িত্ব আমাদের সকলের। এছাড়াও তিনি তাঁর বক্তব্যে জুলাই শহীদ যোদ্ধা মোঃ ফরহাদ হোসেন স্মরণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি হলের নামকরণ করা হয়েছে বলে উল্লেখ করেন। তিনি বলেন, শহীদ মীর মুগ্ধের মতো তরতাজা যুবক, শিশুসহ হাজার হাজার শহীদ হয়েছেন, সে শহীদদের আমরা ফিরে পাবো না তবে তাদের চেতনা ধারণ করতে হবে। জুলাই-২৪ এ বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার যে নিরলস সংগ্রাম, সে সংগ্রাম করতে গিয়ে অনেক পরিবারের সন্তানরা আজ পঙ্গুত্ববরণ করেছেন, সেইসব পরিবার আজ সমাজের চারদিকে দুঃসহ বেদনায় দিন পার করছেন। তাদের প্রতি যথাযথ দায়িত্ব পালন করবে রাষ্ট্র এ আশাবাদ ব্যক্ত করেন। তাই উপস্থিত শিক্ষার্থী-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদেরকে জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করার আহবান জানান।

সভায় আরও বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মুহাম্মদ রহিম উদ্দিন, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান মোসা. হাবিবা এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী মো. ইমরান হোসেন। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে প্রত্যক্ষ অভিজ্ঞতা ও উক্ত দিনগুলির স্মৃতিচারণ করেন মো. ইমরান হোসেন। আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে এবং তাদের আত্মদান বৈষম্যহীন সমাজ, ন্যায়বিচার, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে। জুলাই আন্দোলনের অনিবার্যতার প্রেক্ষাপট আন্তর্জাতিকতার আলোকে বিস্তারিত ব্যাখ্যা করার প্রয়াসী হোন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মুহাম্মদ রহিম উদ্দিন। এছাড়া দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন ড. তৌহিদুল আলম।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জুনাইদ কবির সভাপতি হিসেবে সমাপনী বক্তব্য প্রদান করেন। তিনি জুলাইয়ের অনিবার্যতার প্রেক্ষাপট তুলে ধরেন এবং এ জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে যে বাংলাদেশ পেয়েছি সেই দেশকে দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষে সততা, নিষ্ঠা, দক্ষতা ও স্বচ্ছতার সাথে সকল অংশীজন ও শিক্ষার্থীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিশ্ববিদ্যালয় প্রদত্ত ত্রাণ বিতরণের জন্য যেসকল শিক্ষার্থীরা স্বেচ্ছায় বিলাইছড়ি ও বাঘাইছড়িতে গমন করেছেন তাদের নিরাপদ প্রত্যাবর্তনের আশাবাদ ব্যক্ত করেন। পরিশেষে অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. ফখরুদ্দিনসহ বিভাগীয় সকল চেয়ারম্যান, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ
কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন
রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত
চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ
বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ
নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান
মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)