বৃহস্পতিবার ● ২৪ মে ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » ইনাতগঞ্জে ইয়াবাসহ মাদকসেবী গ্রেফতার
ইনাতগঞ্জে ইয়াবাসহ মাদকসেবী গ্রেফতার

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: (১০ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১২.৩২মি.) নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাঁড়ীর পুলিশ ১৫ পিস যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ও সেবনকারী আলমাছ উদ্দিন (২৮) কে গ্রেফতার করেছে। সে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বাউরকাপন গ্রামের মদরিস উল্লার পুত্র। মঙ্গলবার (২৩ মে) রাত সাড়ে ১২টার সময় ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ীর পুলিশ পরিদর্শক সামছুদ্দিন খাঁন এর নেতৃত্বে এস আই এমরান,এ এসআই সুহেল দেব ও এ এসআই বিশ্বজিৎ ঘোষ এর নেতৃত্বে সারা দেশে মাদকসেবীদের গ্রেফতার অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে ইনাতগঞ্জ পশ্চিম বাজারে গ্রেফতারকৃত আলমাছের ভাইয়ের চা ষ্টলের সামন থেকে তাকে গ্রেফতার করেন। এ সময় তার দেহ তল্লাসি করে ১৫পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত আলমাছ উদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ীর পুলিশ পরিদর্শক সামছুদ্দিন খাঁন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,যারা ইয়াবা এবং মাদক ব্যবসার সাথে জড়িত তাদেরকে কোন রকম ছাড় দেয়া হবেনা। তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে। যে কোন মুল্যে এলাকাকে মাদক মুক্ত করবো। এ জন্য তিনি এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।





আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন