শিরোনাম:
●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৬ মে ২০১৮
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে বন্দুকযুদ্ধে শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে বন্দুকযুদ্ধে শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত
শনিবার ● ২৬ মে ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে বন্দুকযুদ্ধে শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত

---ময়মনসিংহ অফিস :: (১২ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.২১মি.) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারোবাড়ী তেলওয়ারী গন্ডিমোড় এলাকায় জেলা গোয়েন্দা পুলিশ ডিবি ও থানা পুলিশের সঙ্গে যৌথ বন্ধুকযুদ্ধে মো. শাহজাহান (৩০) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত শাহজাহানের নামে আটটি মামলা রয়েছে বলে জানান ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খান এবং জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মো. আশিকুর রহমান।

শনিবার (২৬ মে) মধ্যরাত দেড়টার দিকে উপজেলার আঠারবাড়ী তেলওয়ারী গন্ডিমোড় এলাকায় এ বন্ধুকযুদ্ধের ঘটনা ঘটে। এ ঘটনায় ইশ্বরগঞ্জ থানার ওসি বদরুল আলম খান, আঠারবাড়ী তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক খন্দকার মামুন, এএসআই মোজাহারুল গুরুতর আহত হলে তাদের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে বলে পুলিশ সূত্র জানায়।

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ওসি মো. আশিকুর রহমান ও উপ-পরিদর্শক পরিমল চন্দ্র দাস এবং ঈশ্বরগঞ্জ থানার ওসি বদরুল আলম খান এই খবরের সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার মধ্যরাতে উপজেলার আঠারোবাড়ী তেলওয়ারী গন্ডিমোড় আবুল খায়েরের গ্যারেজের পশ্চিম দিকের একটি ফাঁকা রাস্তায় কতিপয় মাদক ব্যাবসায়ী মাদক ভাগাভাগি করিতে ছিল। গোপন তথ্যের ভিত্তিতে এমন খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের ডিবি ওসি , ঈশ্বরগঞ্জ থানার ওসির নেতৃত্বে আঠারবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ ও ডিবি পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা কালে ওই এলাকায় পৌছলে মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে ইট, পাটকেল নিক্ষেপসহ এালোপাতারি গুলি বর্ষণ শুরু করে।

কর্মকর্তাত্রয় আরও জানান, ওসি ডিবি ও ঈশ্বরগঞ্জ থানার ওসির নির্দেশে যৌথ পুলিশের টিম আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। উভয়ের পক্ষ্যের মধ্যে গোলাগুলির এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পলিয়ে যায়। এসময় ঘটনাস্থল তল্লাশি করে গুলিবিদ্ধ অবস্থায় শীর্ষ মাদক ব্যবসায়ি শাহজাহানকে মাটিতে পরে থাকতে দেখা যায়। পরে দ্রুত তাকে গুরতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে আনা হলে, কর্তব্যরত চিকিৎসক আহত শাহজাহানকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ইশ্বরগঞ্জ থানার ওসি বদরুল আলম খান, আঠারবাড়ী তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক খন্দকার মামুন, এএসআই মোজাহারুল গুরুতর আহত হলে তাদের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা গেছে।

অপরদিকে ঘটনাস্থল তল্লাশী করে ২০০ গ্রাম হেরোইন, পাচটি গুলির খোসা, ১টি রামদা, ১টি কিরিচ উদ্ধার করে পুলিশ। শাহজাহানের বিরুদ্ধে ৮টি মাদক মামলা আছে। এ ঘটসনায় ঈশ্বরগঞ্জ থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তাত্রয়।





আর্কাইভ