শিরোনাম:
●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার ●   প্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড বিতরণ করছেন : দীপেন দেওয়ান ●   প্রভাষক নুরুল আবছার রচিত ইংলিশ বুস্টার বই এর মোড়ক উন্মোচন
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২ জুন ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে আওয়ামীলীগের ইফতারে মেয়র রফিকের যোগদান নিয়ে চাঞ্চল্য : ঐক্যের আভাস
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে আওয়ামীলীগের ইফতারে মেয়র রফিকের যোগদান নিয়ে চাঞ্চল্য : ঐক্যের আভাস
শনিবার ● ২ জুন ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খাগড়াছড়িতে আওয়ামীলীগের ইফতারে মেয়র রফিকের যোগদান নিয়ে চাঞ্চল্য : ঐক্যের আভাস

---খাগড়াছড়ি প্রতিনিধি :: (১৯ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৫০মি.) খাগড়াছড়িতে জেলা আওয়ামীলীগের ইফতারে পৌর মেয়র রফিকের যোগদান নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আজ শনিবার জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে জেলা আওয়ামীলীগ সভাপতি ও সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা’র উদ্যোগে আয়োজিত এই ইফতারে আওয়ামীলীগের একটি অংশ যোগ না দিলেও মেয়র রফিক যোগ দিয়েছেন। তিনি ইফতারের ১০/১৫ মিনিট আগে খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ ও জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলামের পেছন পেছন ইফতার প্যান্ডেলে প্রবেশ করেন। মেয়র মো. রফিকুল আলমের সাথে এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা’র বিরুপ সম্পর্ক বিগত ২০১৫ সালের পৌর নির্বাচন থেকেই। আজকের ইফতারে মেয়র রফিক ছাড়া দাওয়াত পেয়েছেন সেসব নেতাদের মধ্যে তাঁদের ঘরানার আওয়ামীলীগসহ অন্যান্য সংগঠনের কাউকেই দেখা যায়নি।
এই দুই জনপ্রতিনিধি’র বিবাদে খাগড়াছড়িতে আওয়ামীলীগের রক্তক্ষয়ী সংঘাত লেগেই আছে। সর্বশেষ গত ২৪ মার্চে প্রতিপক্ষের হামলায় মো. রাসেল নামের এক ওয়ার্ড ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন।
দলের সব কর্মসূচিও পালিত হয় পৃথক অফিসে এবং আলাদাভাবেই। বেশিরভাগ নেতাকর্মী জেলা আওয়ামীলীগ সভাপতি ও সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা’র সাথে থাকলেও জেলাশহরে পৌর মেয়র রফিকুল আলমের প্রভাবই বেশি দেখা যায়। বিভিন্ন সময় সরকারি সভা-সমাবেশে তাঁরা এক মঞ্চে বসলেও কথা বলা তো দূরে থাক, সম্বোধনও করেন না। সে অবস্থায় শনিবারের ইফতারে আকস্মিক পৌর মেয়রের উপস্থিতি আওয়ামীলীগের নেতাকর্মীদেরকে অবাক করেছে। ইফতার শেষে উপস্থিত নেতাকর্মীরা প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, সামনে নির্বাচন। আওয়ামীলীগের বিরোধের সুযোগ নিচ্ছে বিএনপি। তাই নিজেদের বিবাদ মিটিয়ে একসাথে চলার কোনই বিকল্প নেই।
তবে কয়েকদিন আগে মেয়র রফিকের অনুসারী আওয়ামীলীগের ইফতার পার্টিতে সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরাকে দাওয়াত জানানো হয়নি।
এদিকে জেলা আওয়ামীলীগের একজন শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, কেন্দ্রের নির্দেশনাতেও মিলেমিশে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। সে লক্ষে সংসদ সদস্যের পক্ষ থেকে অন্যদের সাথে যোগাযোগও করা হয়েছে। কিন্তু তাঁরা এটিকে দুর্বলতা ভেবে জোর করে দলের স্থায়ী অফিস দখল করে আছে।
জেলা আওয়ামীলীগের প্রভাবশালী নেতা মংসুইপ্রু চৌধুরী অপু বলেন, দলীয় ইফতার পার্টিতে অধিকাংশ রাজনৈতিক দলকেই দাওয়াত দেয়া হয়েছে। এর মধ্যে বিএনপিও রয়েছে। আজকের ইফতার মাহফিলে বিপুল নেতাকর্মী এবং সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে প্রমাণিত হয়েছে, এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা’র নেতৃত্বে খাগড়াছড়ির মানুষ ঐক্যবদ্ধ।
জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সা: সম্পাদক নির্মলেন্দু চৌধুরী বলেন, বড়ো দলের নেতাদের মনও বড়ো হয়ে থাকে। এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা নিজেকে খাগড়াছড়ি জেলার প্রতিনিধিই মনে করেন। তাই এখানকার অন্য সব জনপ্রতিনিধিও তাঁর কাছে গুরুত্বপূর্ন।
এ বিষয়ে মেয়র রফিকুল আলম বলেন, সংসদ সদস্য মহোদয়ের সরকারি পদ-পদবীসহ দাওয়াত পেয়েছি। সম্মিলিত ইফতারকে ধর্মীয় বিধি-বিধানেও উৎসাহিত করা হয়েছে। এটি সামাজিকতার মধ্যেই পড়ে।
খাগড়াছড়ির সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, আমার সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানে দলমত নির্বিশেষে সকলকে আমন্ত্রণ জানাই। আমি নিজেও দাওয়াত পেলে উপস্থিত থাকার চেষ্টা করি। পৌর মেয়র আজকের ইফতারে যোগ দিয়েছেন। এটি একটি ভালো নজির।
তবে রাজনৈতিক বিরোধ মিটিয়ে আগামী নির্বাচনে এক সাথে কাজ করার বিষয়ে কোন মন্তব্য করেন নি সংসদ সদস্য।
২০১৫ সালে অনুষ্ঠিত খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীর সাথে কাজ করা না করা নিয়ে মেয়রের বড়ো ভাই ও তৎকালীন জেলা আওয়ামীলীগের সা: সম্পাদক মো. জাহেদুল আলমকে প্রথমে জেলা ও পরে কেন্দ্র থেকে বহিস্কার করা হয়। সেই নির্বাচনে দ্বিতীয়বার মেয়র নির্বাচিত হলেও তাঁর প্রতিদ্বন্ধী এবং আপন জেঠাতো ভাই মো. শানে আলমের পরিবারের সাথেও বিরোধ তুঙ্গে উঠে। তখন থেকে দ্বিধাবিভক্ত আওয়ামীলীগের একাংশের নেতৃত্ব দিয়ে আসছেন মেয়র রফিক।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল
খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন
নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন
খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই
খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার
খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ৭টি প্রার্থীর মনোনয়পত্র বৈধ, বাতিল-৮ খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ৭টি প্রার্থীর মনোনয়পত্র বৈধ, বাতিল-৮
খাগড়াছড়ি আসনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল খাগড়াছড়ি আসনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)