শিরোনাম:
●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
রাঙামাটি, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১১ জুন ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » নবীগঞ্জে জমজমাট ঈদ বাজারে উপচেপড়া ভীড়
প্রথম পাতা » প্রধান সংবাদ » নবীগঞ্জে জমজমাট ঈদ বাজারে উপচেপড়া ভীড়
সোমবার ● ১১ জুন ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নবীগঞ্জে জমজমাট ঈদ বাজারে উপচেপড়া ভীড়

---নবীগঞ্জ প্রতিনিধি :: (২৮ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ দুপুর ২.২৪মি.) শেষ মুহুর্তে নবীগঞ্জে ঈদের আমেজে সবাই এখন ঈদের কেনাকাটায় ব্যন্ত। আর মাত্র ৬ দিন পরেই ঈদ উল ফিতর,তাই পরিবারের সবাই এবং প্রিয়জনকে নিয়ে ঈদের আনন্দ উপভোগ করার জন্য সবাই এখন ঈদের কেনাকাটায় ব্যস্ত রয়েছেন। সবাই পছন্দের পোশাক পরে ঈদের আনন্দ করার জন্য এদিক ওদিক ঘুরে কেনাকাটা করছেন। নবীগঞ্জের প্রতিটি কাপড়ের ফ্যাশন সপ,বিপনী বিতান এবং কসমেটিক্স দোকান গুলো এখন ক্রেতাদের উপচেপড়া ভীড়ে মুখরিত। উচ্চবৃত্ত,মধ্যবৃত্ত ও নিন্ম বৃত্ত সকল শ্রেণী পেশার মানুষ এখন ঈদ কেনাকাটায় ব্যস্থ।
সরেজমিনে বিপনীবিতানগুলোতে ঘুরে দেখা গেছে এবারের ঈদে মহিলা ও তরুনীেেদর প্রথম পছন্দের তালিকায় রয়েছে কাতান,গ্রাউন শাড়ী, ইন্ডিয়ান বাজিরা মস্তানী,মিস সুইটি,মিস ম্যাচিং,লং ব্রাউন, জালহা, প্রেম রতন, টাঙ্গাইল, হাফ সিল্ক, জামদানী, শাড়ী, ইন্ডিয়ান ত্রিপিছ, ইন্ডিয়ান সুতি শাড়ী, জরজেট ও টাঙ্গাইল শাড়ী এবং পুরুষদের প্রথম পছন্দের তালিকায় রয়েছে প্যান্ট ক্ল্যাশ অব ক্যান,বাজুরঙ্গী,আরমানি ও ডেসিম, জামিম, চায়না শার্ট, চায়না ও থাইপ্যান্ট, সর্ট পাঞ্জাবী,ফতুয়া,চেক পুল ও হাফসার্ট। নবীগঞ্জ শহরের গোল্ডেনপ্লাজার লাবনী ফ্যাশন,ডিজাইন টাচ,ষ্টাইল আইকন,জুই কসমেটিক্স,প্রীতিকনা ভেরাইটিজ স্টোর,মধ্যবাজারের কাশেম ক্লথ ষ্টোর,উত্তম বস্ত্রালয়,পপি ভেরাইটিজ সেন্টার,শেরপুর সড়কের রংধনু ক্লথ স্টোর, নবরূপা ক্লথ স্টোর,জে,ক,হাইস্কুল রোডের ফ্যাশন ষ্টোর,নুরানী মার্কেটের আল আমিন ক্লথ ষ্টোর,লক্ষী বস্ত্রালয়, আল্লারদান ক্লথ ষ্টোর,জনি ক্লথ ষ্টোর,নবরূপা ক্লথ ষ্টোর,রেনেসা ফ্যাশন,মিম্বর টাওয়ারে রছ,রাজা কমপ্রেক্সের মুক্তিযোদ্ধা বস্ত্র বিতান,অপরাজিতা কসমেটিক্সসহ শহরের অন্যান্য বিপনী বিতানগুলোতে এখন প্রতিদিন গভীর রাত পর্যন্ত ক্রেতাদের ভীড় থাকে। বিপনী বিতানের পাশাপাশি পোষাক তৈরীর জন্য টেইলার্স দোকান গুলোতে ও ভীড় দেখা গেছে। আর মাত্র কয়েকদিন বাকী ঈদের। তাই শেষ মুহুর্তে নবীগঞ্জের সর্বত্র ক্রেতাদের কেনাকাটায় ক্রেতা-বিক্রেতা উভয়ই ব্যস্থ। তবে তরুনী ও মহিলাদের আইটেমের মধ্যে, কাতান ও গ্রাউন শাড়ী, ইন্ডিয়ান ক্যাটরিনা শাড়ী, ইন্ডিয়ান শাড়ী, মাজাক কালী শাড়ী, দাবাং ত্রিপিছ এবং পুরুষদের আইটেমের মধ্যে চায়না সার্ট, প্যান্ট, পাঞ্জাবী-পাজামাসহ গার্মেন্টেস এর পন্য বেশী বিক্রি হচ্ছে।

এ প্রতিনিধির সাথে আলাপকালে গোল্ডেন প্লাজার লাবনী এক্সক্লসিভ ফ্যাশন ওয়্যার এর পরিচালক শাহ শামীম আলম জানান,ঈদকে সামনে রেখে গত বছরের তুলনায় ভালই বিক্রি হচ্ছে। তরুনীদের আনরেডি ত্রিপিছ ও পুরুষদের শার্ট প্যান্ট বিক্রি হচ্ছে বেশী। তবে নবীগঞ্জে ঘন ঘন বিদ্যুত লোডসেডিংয়ের কারনে ব্যবসায় মারাত্মক ব্যাঘাত ঘটছে।
ঈদের বিক্রি গত বছরের তুলনায় খুব ভাল হচ্ছে। মহিলাদের ইন্ডিয়ান শাড়ী, তরুনীদের ইন্ডিয়ান কিরনমালা ও বজ্রমালা ড্রেস, ইন্ডিয়ান ত্রিপিছ, সুতি জর ও জামদানী শাড়ী এবং পুরুষদের থাই ও চায়না প্যান্ট, থাই শার্ট, ধুতি, পাঞ্জাবী, পাজামা বিক্রি হচ্ছে বেশী।
মধ্য বাজারের উত্তম বস্ত্রালয়ের স্বত্তাধিকারী জানান, ঈদের বাজারে বেচাবিক্রি ভালই হচ্ছে। মহিলাদের আনরেডি থ্রীপিছ, সুতী জরজেট ও ব্লকের শাড়ী বেশী বিক্রি হচ্ছে এবং পুরুষদের শার্ট-প্যান্ট প্রতিদিনই বিক্রি হচ্ছে।
কসমেটিক সামগ্রীর দোকান পপি ভ্যারাইটিজ সেন্টারের পরিচালক প্রমথ চক্রবর্তী বেনু জানান, এ বছরের ঈদে বাজারে মহিলা ও তরুনীদের প্রথম পছন্দ সিটি গোল্ডের গলার হাড়, হাতের ছুড়ি এবং প্রসাধন সামগ্রী হিসাবে মেহেদী বিক্রি হচ্ছে বেশী। ইদের বেচাকেনাতে আমি খুশি।
নবীগঞ্জ জে,কে হাইস্কুল সড়কের ফ্যাশন ষ্টোরস এর সজল কুমার দাশ জানান, ঈদের বাজারে বেচাবিক্রি ভালই জমে উঠেছে। আগামী ২/৩ দিন আরও ভাল বেচা-বিক্রি হবে বলে আশা করছি।

নবীগঞ্জ বাজারে ঈদের মার্কেটে আসা স্কুল শিক্ষিকা রাশিদা বেগম জানান, জরজেট শাড়ী ও আনরেডি থ্রি-পিছ পছন্দের তালিকায় থাকলেও দাম বেশী হওয়ায় বাজেটে কতটুকু পোষাবে তানিয়ে চিন্তায় আছি।
নুরানী মার্কেটের লক্ষী বন্ত্রালয়ের পরিচালক সুজিত কুমার পাল জানান,গত বছরের তুলনায় বেচাবিক্রি ভাল। আমাদের নুরানী মার্কেটে নিন্মবৃত্ত, মধ্যবৃত্তসহ সকল শ্রেনীর লোকজনের পোশাক সুলভ মুল্যে পাওয়া যায় তাই ক্রেতার উপস্থিতি ও বেচা-বিক্রি আশানুরুপ ভাল।
বিশ্ববিদ্যালয় ছাত্র মো. মহসিন আহমদ জানান,ঢাকা-সিলেটের মত নবীগঞ্জে ও এখন চাহিদামত পোশাক পাওয়া যায়। দাম একটু বেশী হলে ও এ বছর ২ হাজার ৮ শত টাকা দিয়ে সার্ট ২ হাজার ৫ শত টাকা দিয়ে প্যান্ট এবার ঈদের পোশাক কিনেছি।
সিলেট শাহপরান ইন্সটিটিউট এন্ড বিজনেস টেকনোলজিতে পড়ুয়া ছাত্রী আনোয়ার বেগম বলেন,বছর ঘুরে আবার ঈদ আসায় খুশী মনে কেনাকাটা করছি। জিনিসপত্রের দাম একটু বেশী হলেও নবীগঞ্জে পছন্দমত জিনিস ক্রয় করতে পেরে ভাল লাগছে।
শহরের মধ্যবাজারে শপিং মল গুলোতে উচ্চবিত্তের ক্রেতাদের ভীড় থাকলে শহরের নুরানী মার্কেটে নিম্ন মধ্যবিত্তের ক্রেতাদের ভীড় লক্ষ্যনীয় বেশী। দাম অনেকাংশে কমে পাওয়া যায় বলে সেখানে সারাদিনই নিম্ন আয়ের মানুষের সমাগম বেশী থাকে।
নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী বলেন, শহরের মধ্যবাজারে সপিংমল গুলোতে এখন ক্রেতারা সাচ্ছন্দে কেনা কাটা করতে পারছেন । নবীগঞ্জ বাজারের পরিবেশ ভালো ও সুন্দর সুষ্টু পরিবেশ থাকায় ক্রেতাদের অধিকাংশই সিলেট-হবিগঞ্জ শহরে না গিয়ে এখন নবীগঞ্জে তাদের পছন্দমত কেনাকাটায় স্বস্থিবোধ করছেন।





প্রধান সংবাদ এর আরও খবর

রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)