রবিবার ● ১৭ জুন ২০১৮
প্রথম পাতা » নওগাঁ » আক্কেলপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
আক্কেলপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
আক্কেলপুর প্রতিনিধি :: (৩ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ রাত ১০.৫৫মি.) জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে সাবিদ (৩) ও রেশমা (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। অনু (৪) নামে এক শিশু হাসপাতালে চিকিৎসাধীন।
আজ ১৭ জুন রবিবার দুপুরে দিকে উপজেলার কাঠালবাড়ী ও দক্ষিন কানুপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলেন : উপজেলার কাঠাল বাড়ী গ্রামের রশিদুল ইসলামের মেয়ে রেশমা ও দক্ষিণ কানুপুর গ্রামে জিহাদ আহম্মেদের ছেলে সাবিদ ও আহত অনু একই গ্রামের রবিউল ইসলামের ছেলে।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার দুপুরে বাড়ীর পাশের পুকুরে অন্য শিশুদের সাথে খেলার সময় সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে যায় তিন শিশু । কিছুক্ষণ পর তাদের পরিবার শিশুতিনটিকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর পুকুরে তিন শিশু কে ভাসতে দেখে, পরে তাদের কে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাবিদ ও রেশমা কে মৃত ঘোষণা করেন। অনু অবস্থা অবনতি হলে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করানো হয়।
আক্কেলপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) কিরন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।





আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ
আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি
আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার
আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল
আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি
আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন
পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন
আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার