শিরোনাম:
●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার ●   প্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড বিতরণ করছেন : দীপেন দেওয়ান ●   প্রভাষক নুরুল আবছার রচিত ইংলিশ বুস্টার বই এর মোড়ক উন্মোচন ●   আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ●   দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে ●   মধ্যপাড়া পাথর খনিতে উত্তোলন বন্ধের শঙ্কা ●   পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ●   ঈশ্বরগঞ্জে ব্রিজ না থাকায় নড়বড়ে সাঁকোই ছয় গ্রামের মানুষের ভরসা ●   আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল ●   নারীর অধিকার ও মর্যাদা বিরোধী অপতৎপরতা বন্ধ করতে হবে
রাঙামাটি, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৭ জুন ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আবারও সন্ত্রাসীদের গুলিতে পল্লী চিকিৎসক নিহত : ৪দিনে নিহত-৩ আহত-২
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আবারও সন্ত্রাসীদের গুলিতে পল্লী চিকিৎসক নিহত : ৪দিনে নিহত-৩ আহত-২
রবিবার ● ১৭ জুন ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আবারও সন্ত্রাসীদের গুলিতে পল্লী চিকিৎসক নিহত : ৪দিনে নিহত-৩ আহত-২

---ষ্টাফ রিপোর্টার :: (৩ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ রাত ১১.৫০মি.) গত চার দিনে পাহাড়ে পড়েছে ৩ পাহাড়ি জনতার লাশ। চরম আতংকিত পাহাড়ে বসবাসরত পাহাড়ি সম্প্রদায়ের নিরীহ ও অসহায় এবং শান্তিকামী মানুষ। এ যেন চলছে রক্তের হোলি খেলা। এ হত্যাকান্ডে জন্য ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর নেতা প্রসীত বিকাশ খীসাকে দায় করা করা হয়েছে। মিটছে এদের নক্তের পিপাসা। আতংকিত পাহাড়ের সাধারণ মানুষ। সন্ত্রাসীদের নির্মূলে পাহাড়ে শান্তি ফিরিয়ে আনতে সেনা মোতায়েনের দাবীও করা হচ্ছে।
রাঙামাটি জেলার লংগদু উপজেলায় সশস্ত্র আঞ্চলিক সংগঠন, ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের গুলিতে জঙ্গলী চাকমা (৩২) নামের একজন নিহত এবং সুমতী চাকমা (৩০) নামের একজন গুরুতর আহত হয় গত শুক্রবার (১৫ জুন) সকাল সাড়ে ৮টার দিকে। দোসরপাড়া স্টীল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। অপর দিকে একই দিন মহালছড়িতে ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের সন্ত্রাসীদের গুলিতে হামলায় তুফান চাকমা (৩৫) নামে এক ফুটবল দর্শক গুরুর আহত হয়। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার উল্টাছড়িতে এ ঘটনা ঘটে। পরে তাকে খাগড়াছড়ি হাসপাতালে ভর্তি করা হয়। আহত তুফান চাকমার উদ্ধৃতি দিয়ে পুলিশ জানান, ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের সন্ত্রাসীরা তার উপর হামলা চালিয়েছে এবং তার শরীরের বিভিন্ন স্থানে চারটি গুলি লেগেছিল।
শনিবার (১৬ জুন) দুপুর ২টার দিকে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার পদনীপাড়া এলাকায় ইউনাইট্রে পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের হামলায় জনসংহতি সমিতি পিসিজেএসএস (এমএন লারমা গ্রুপ)‘র চাঁদার টাকা কালেক্টর বিজয় ত্রিপুরা (৩৫) নিহত হয়েছে। সে মাটিরাঙ্গা উপজেলা গুমতি ইউনিয়নের বাসিন্দা।
সর্বশেষ আজ ১৭ জুন রবিবার সন্ধ্যা ৭টায় রাঙামাটি জেলার বাঘাইছড়িতে আবারও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের গুলিতে নিজ বাড়িতে সুরেন বিকাশ চাকমা (৩৫) নামে একজন নিহত হয়েছেন। উপজেলার দূর্গম রুপকারী ইউনিয়নের দোখাইয়া গ্রামে এ হত্যাকান্ডে ঘটনা ঘটে। নিহত সুরেন বিকাশ চাকমা একজন পল্লী চিকিৎসক ও বাঘাইছড়ি উপজেলার রূপকারী ইউনিয়ন পরিষদের সদস্য এবং দোখাইয়া গ্রামের বাসিন্দা।

এসকল হত্যা কান্ডের জন্য পিসিজেএসএস ইউপিডিএফকে দায়ী করলেও ইউপিডিএফ তা অস্বিকার করেছে।
প্রসঙ্গত, গত নভেম্বর থেকে ইউপিডিএফ এর কেন্দ্রীয় নেতাসহ ১৫জন, উপজেলা চেয়ারম্যানসহ ইউপিডিএফ গণতান্ত্রিক এর ৬ এবং সংস্কারপন্থী পিসিজেএসএস এর ৫জন নিহত হয়েছে।





আর্কাইভ