শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৮ জুন ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » সাম্প্রতিক বন্যায় বাঘাইছড়িতে শতকোটি টাকার ক্ষয়ক্ষতি
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » সাম্প্রতিক বন্যায় বাঘাইছড়িতে শতকোটি টাকার ক্ষয়ক্ষতি
সোমবার ● ১৮ জুন ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাম্প্রতিক বন্যায় বাঘাইছড়িতে শতকোটি টাকার ক্ষয়ক্ষতি

---বাঘাইছড়ি প্রতিনিধি :: (৪ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ রাত ৯.০৫মি.) সাম্প্রতিক বন্যায় বাঘাইছড়ি উপজেলায় বিভিন্ন সেক্টরে প্রায় শতকোটি টাকারও অধিক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রবল বর্ষণ ও পাহাড়ী ঢলে বাঘাইছড়ির করেঙ্গাতলী, বঙ্গলতলী, বারিবিন্দু ঘাট, বাঘাইছড়ি সদর, দুরছড়ি সহ বিভিন্ন ইউনিয়নের রাস্তা ঘাট, ব্রীজ কালভার্ট, ফসলী জমি ও বাড়ী ঘরে ভেঙ্গে নিয়ে গেছে বন্যার পানির তোরে। স্থানীয় লোকজন বলছে কাচালং নদীর তলদেশ ভরাট হয়ে যাওয়ায় ২০০৭ সালের বন্যাকে হার মানিয়েছে এবারের বন্যা।
বন্যার পানির তোরে বাঘাইছড়ি উপজেলায় প্রাণ হারিয়েছে দুইজন। গৃহপালিত গরু, ছাগাল, হাঁস মুরগী সহ গবাদী পশু বন্যার পানিতে ভেসে যাওয়ার কথা বলে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছে স্থানীয় ক্ষতিগ্রস্থরা। গতকাল ১৭ জুন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বাঘাইছড়ি উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করতে গেলে তার কাছে এমনটাই বর্ননা করেন স্থানীয় লোকজন।
করেঙ্গাতলী বাজারের মেম্বার জানান, এবারের বন্যায় করেঙ্গাতলী বাজারের ব্যাপক ক্ষতি হয়েছে। গত সোমবারে রাতের বেলায় হঠাৎ পানি বেড়ে যাওয়ায় ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে পানি ঢুকে গেছে। পানির স্রোত এতোই বেশী ছিলো যে লোকজন কোন ভাবে নিজের প্রাণ নিয়ে আশ্রয় কেন্দ্র ছুটে এসেছে। করেঙ্গাতলী বাজার এবারের বন্যায় ব্যাপক ভাঙ্গন সৃষ্টি হয়েছে। ভাঙ্গণ রোধে ব্যবস্থা গ্রহণ করা না হলে আগামি দিন গুলোতে করেঙ্গাতলী বাজার নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার আশংকা করছেন স্থানীয় লোকজন।
বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. আলী হোসেন জানান, উপজেলার ৭ টি ইউনিয়নে এবারের বন্যায় ব্যাপক ক্ষতি হযেচে। এবারের বন্যা ২০০৭ সালের বন্যাকে হার মানিয়েছে। রাতের বেলায় পানি বেড়ে যাওয়ায় আমরা বোট নিয়ে লোকজনকে উদ্ধার করেছি। অনেক পরিবারকে টিনের চাল খুলে বের করতে হয়েছে। কোন কিছু বোঝার আগেই বন্যার পানি বেড়ে গেছে। কাচালং নদীর দুই পারে থাকা অনেক বাড়ীঘরে পানির স্রোতে ভেসে গেছে। তিনি বলেন, বন্যার সাথে সাথে আমরা আওয়ামীলীগের পক্ষ থেকে পর্যাপ্ত ত্রাণ সহায়তা প্রদান করি। উপজেলার ১৯টি আশ্রয় কেন্দ্রে আমরা প্রায় ২ হাজার পরিবারকে তিন দিন ধরে শুকনা খাবার, খাবার স্যালাইন, বিশুদ্ধ পানি ও বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেছি। তিনি অতি দ্রুত কাচালং নদী ড্রেজিং করার আবেদন জানান সরকারকে।
বাঘাইছড়ি পৌরসভার মেয়র জাফর আলী জানান, বন্যায় বাঘাইছড়ি উপজেলার ব্যাপক ক্ষতি হয়েছে। বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে বাঘাইছড়ি পৌরসভার বিভিন্ন রাস্তা ঘাট নষ্ট হয়ে গেছে। এই রাস্তা ঘাট গুলো ঠিক করতে আমাদের অনেক বড়ো বাজেট দরকার হবে। সরকার যদি দ্রুত এই গ্রুলো ব্যবস্থা গ্রহণ না করে তাহলে বাঘাইছড়ি পৌরসভার মানুষ কষ্ট পাবে বলে তিনি মন্তব্য করেন।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, বাঘাইছড়ি উপজেলায় এবছরের বন্যায় মরাত্মক আকার ধারণ করেছে। গত কয়েক দিনের অব্যাহত বৃষ্টি ও পাহাড়ী ঢলে উপজেলা প্রত্যেকটি ইউনিয়নের ক্ষতি হয়েছে। উপজেলার প্রায় ২ হাজার পরিবার গৃহহীন হয়ে গেছে। তিনি বলেন, বাঘাইছড়িতে রাঙামাটি জেলা পরিষদের অর্থায়নে চলমান বেশ কয়েকটি প্রকল্পের কাজ পানির তোরে ভেসে গেছে। এই প্রকল্প গুলো বাস্তবায়ন করতে আমাদেরকে নতুন করে চিন্তা করতে হচ্ছে। তিনি বলেন, কাচালং নদী নয় রাঙামাটি জেলার চেঙ্গী, মাইনী, কর্ণফুলীসহ বেশ কয়েকটি নদী খননের প্রয়োজন। তিনি বলেন নদী ড্রেজিং এর বিষয়ে পানি সম্পদ মন্ত্রনালয়ের মন্ত্রীর সাথে কথা হয়েছে। তিনিও এই নদী গুলো ড্রেজিং করার বিষয়ে একমত হয়েছেন। তবে কবে না নাগাদ এই নদী ড্রেজিং কাজ শুরু হবে তা সঠিক বলা যাচ্ছে না। নদী গুলো খনন করা না হলে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা দিন দিন বৃদ্ধি পাবে। এরকম বন্যায় বারবার হবে এবং সাধারণ মানুষ কষ্ট পাবে।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ
কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন
রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত
চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ
বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ
নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান
মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার

আর্কাইভ