বৃহস্পতিবার ● ২১ জুন ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে পথে পথে অগণন খানা-খন্দ, ভোগান্তি
বিশ্বনাথে পথে পথে অগণন খানা-খন্দ, ভোগান্তি
বিশ্বনাথ প্রতিনিধি :: (৭ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ রাত ১০.৪৬মি.) সিলেটের বিশ্বনাথ উপজেলার প্রায় সব’কটি সড়কে অগণন গর্তের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এসব সড়কের পিচঢালা উঠে ভরে গেছে খানা-খন্দে। বেশকিছু জায়গায় সৃষ্টি হয়েছে বিশাল গর্ত। যান চলাচলে দেখা দিয়েছে মারাত্মক ঝুঁকি। মাঝে-মধ্যে ঘটছে ছোটখাটো দুর্ঘটনাও। সামান্য বৃষ্টি হলেই গর্তে পানি জমে তৈরী করছে নানা প্রতিবন্ধকতার। সময় বাড়িয়েছে যাতায়াতের। এতে করে সড়কগুলো দিয়ে চলাচলকারী গাড়ীচালক, যাত্রী, রোগী ও শিক্ষক-শিক্ষার্থীসহ সকল পথচারীদেরও প্রতিনিয়ত পোহাতে হচ্ছে দুর্ভোগ।
সরজমিন উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের পশ্চিম চান্দশীরকাপন এলাকার মোড়, বাউসী কালভার্ট যাওয়ার পূর্বের অংশ ও মিয়ারবাজার প্রবেশমুখ অংশ, বিশ্বনাথ-জগন্নাথপুর বাইপাস সড়ক, বিশ্বনাথ-হাবড়া সড়ক, বিশ্বনাথ নাজিরবাজার-পূর্ব শ্বাসরাম সড়ক, রামপাশা-রাজাগঞ্জ বাজার সড়কের পিচঢালা উঠে সৃষ্টি হয়েছে অসংখ্য ছোটবড় গর্তের। দীর্ঘদিন ধরে এসব সড়কে বিশাল গর্তের সৃষ্টি হয়ে জনদুর্ভোগ বাড়লেও সড়ক সংস্কারে অনেকটাই উদাসীন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যার ফলে, জনমনে বাড়ছে ক্ষোভ ও অসন্তোষ।
বিশ্বনাথ মানবাধিকার সংস্থার সদস্য মাছুম আহমেদ বলেন, সড়কগুলি দ্রুত সংস্কার করে উপজেলাবাসীর দুর্ভোগ লাঘব জরুরি। আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে শিগগিরই উদ্যোগ নেবেন।
সিলেট-জগন্নাথপুর বাস সমিতির সভাপতি, শ্রমিক নেতা ফজর আলী বলেন, সড়কে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে, এতে যে কোন সময় দূর্ঘটনা ঘটতে পারে। অচিরেই সড়ক সংস্কারে ব্যবস্থা না নিলে শ্রমিক ধর্মঘটের ডাক দেয়া হবে।
উপজেলা প্রকৌশলী মুক্তিযোদ্ধা এমকে আনোয়ার হোসেন বলেন, চলতি অর্থবছর প্রায় শেষ। তাই এবছর সংস্কার সম্ভব নয়। আগামী অর্থবছরে এর স্কীম সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবরে পাঠানো হবে। সেটি অনুমোদন পেলেই সংস্কার করা হবে।
এ বিষয়ে কথা হলে সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া বলেন, কিছু সড়কের জন্যে ডিও লেটার পাঠানো হয়েছে। শিগগিরই সংস্কারের ব্যবস্থা নেয়া হবে।





রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত