শনিবার ● ৩০ জুন ২০১৮
প্রথম পাতা » শিরোনাম » আত্মগোপনে থাকা রুকশানাকে ৩৪ দিন পর মৌলভীবাজার থেকে উদ্ধার
আত্মগোপনে থাকা রুকশানাকে ৩৪ দিন পর মৌলভীবাজার থেকে উদ্ধার
বিশ্বনাথ প্রতিনিধি :: (১৬ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ রাত ১১.০৩মি.) পারিবারিক মতবিরোধের জের ধরে ‘আত্মগোপনে থাকা’ রুকশানা বেগম নামে বিশ্বনাথের এক গৃহবধুকে ছেলেসহ উদ্ধার করেছে পুলিশ। মৌলভীবাজার পৌর শহরের ধড়কাপন এলাকা থেকে ‘নিখোঁজের’ ৩৪ দিন পর শনিবার বিশ্বনাথের ছেলেসহ রুকশানাকে উদ্ধার করে মৌলভীবাজার মডেল থানা পুলিশ। রুকশানা সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার মাধবপুর গ্রামের শহিদ আলীর স্ত্রী। রুকশানা এক ছেলে সন্তানের জননী।
উদ্ধারের পর রুকশানা পুলিশকে জানান, দীর্ঘদিন ধরে রুকশানা ও তার স্বামী শহিদের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে সমস্যা চলছে। একপর্যায়ে গত ১০ রমজান রুকশানা স্বামীর উপর অভিমান করে বাবার বাড়িতে যাওয়ার জন্য বের হয়ে পথিমধ্যে একজন পরিচিত লোককে পান। ওই লোকের পরামর্শে রুকশানা বাবার বাড়িতে না গিয়ে ছেলেকে নিয়ে মৌলভীবাজার এসে একটি বাসায় গৃহকর্মীর কাজ শুরু করেন। পরবর্তীতে রুকশানার বাবা আতাউর রহমান বাদী হয়ে রুকশানার স্বামী শহিদ আলীকে বিবাদী করে ১৪ জুন বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরি করেন (নং ৭৫৯)।
রুকশানা নিখোঁজের কয়েক দিন পর হঠাৎ রুকশানার স্বামী শহিদের মোবাইলে অপরিচিত একটি নম্বর থেকে ফোন আসে। পরবর্তীতে শহিদ খোঁজ নিয়ে জানতে পারেন, মোবাইলে মালিকের বাড়ি মৌলভীবাজার এবং তার স্ত্রী রুকশানা সেখানে একটি বাড়িতে কাজ করেন। এমন খবরে শহিদ মৌলভীবাজার এসে একজন রিকশাচালকের সহায়তায় রুকশানার সন্ধান পান এবং মৌলভীবাজার মডেল থানায় পুলিশকে সাথে নিয়ে ওই বাড়ি থেকে রুকশানাকে উদ্ধার করেন।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ সোহেল আহমদ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, রুকশানাকে বিশ্বনাথ থানা পুলিশের কাছে স্থানান্তর করা হবে।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির