শিরোনাম:
●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৬ জুলাই ২০১৮
প্রথম পাতা » অপরাধ » বাসরঘর থেকে মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
প্রথম পাতা » অপরাধ » বাসরঘর থেকে মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
শুক্রবার ● ৬ জুলাই ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাসরঘর থেকে মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

---ময়মনসিংহ অফিস :: (২১ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ রাত ১১.৫৮মি.)ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার দওগ্রাম থেকে বিয়ের কয়েক ঘন্টা পর রাতে বাসরঘর থেকে হত্যা মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামি মনির হোসেন (২৭)কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মনির রাজধানী ঢাকা’র কদমতলী থানায় ১৯-৮/০৯ নম্বর হত্যা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি এবং ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা ইউনিয়নের বৈরাটি খলিল নগর গ্রামের আব্দুল গফুর তালুকদারের ছেলে ।

আজ বৃহস্পতিবার (৫ জুলাই) দুপুরে গ্রেফতারকৃত মনিরকে পুলিশ ময়মনসিংহের আদালতে প্রেরণ করেছে। তার আগে বুধবার (৪ জুলাই) বিকেলে ঈশ্বরগঞ্জ উপজেলার দওগ্রামের ইসমত আলীর মেয়ের সাথে মনিরের বিয়ে হয়। বিয়ের কয়েক ঘন্টা পর রাতে বাসরঘর থেকে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।পরে বৃহস্পতিবার (৫ জুলাই) দুপুরে গ্রেফতারকৃত মনিরকে পুলিশ ময়মনসিংহের আদালতে সোপর্দ করা হয়।

মামলার সূত্রে জানা যায়, ২০০৯ সালের ১৩ আগস্ট রাতে রাজধানীর গুলিস্তান সিদ্দিক বাজার জুতার ফ্যাক্টরির কর্মচারী আলমগীর হোসেন কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন। তখন একদল ছিনতাইকারী তার গতিরোধ করে। আলমগীরের সব কিছু ছিনিয়ে নেওয়ার সময় বাধা দিতে গেলে তাকে গলাকেটে হত্যা করা হয়।

ওই ঘটনায় নিহতের স্ত্রী ২০০৯ সালের ১৯ আগস্ট কদমতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত শেষে ২০০৯ সালের ২২ নভেম্বর মোঃ জনি (২৬), মোঃ হাসান (২০) ও মনির হোসেনের (৩০) বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা।

পরে আদালত মামলাটির বিচারিক কার্যক্রম শেষে ঢাকার মেট্রোপলিটন বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ২০১৭ সালের ২৭ জুলাই,আসামি জনি, হাসান ও মনিরকে ফাঁসির রায় দেন।

অপরদিকে ওই হত্যাকান্ডের কিছুদিনের মাথায় কদমতলী থানা পুলিশ ওই মামলার আসামি মনিরকে গ্রেফতার করে। দীর্ঘ ৮ বছর জেলে কাটানোর পর ২০১৭ সালে জামিনে মুক্তি পান তিনি। এর মধ্যে মামলার রায় শেষে ২০১৭ সালের ২৪ অক্টোবর আদালত মনিরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

স্থানীয় এলাকাবাসি জানান, পলাতক অবস্থায় কিছু দিন আগে মনির এলাকায় আসেন। এরপর মাইজবাগ ইউনিয়নের দত্তগ্রামের ইসমত আলীর মেয়ে নাজমা বেগমের সঙ্গে তার বিয়ে ঠিক হয়। গত  বুধবার তাদের বিয়ে শেষে শ্বশুরবাড়িতে বাসরের আয়োজন করা হয়। কিন্তু বাসর ঘর থেকে বুধবার রাত ৩টার দিকে মনিরকে গ্রেফতার করে পুলিশ।

ফাঁসির আসামি মনিরের স্ত্রীর বড় বোন হোসনা বেগম জানান, হত্যা মামলা ও ফাঁসির রায়ের বিষয় তাদের কাছে গোপন করা হয়েছে। ৪০ হাজার টাকা যৌতুক দিয়ে বোনের বিয়ে দিয়েছিলেন। কিন্তু বিয়ের রাতেই পুলিশ ধরে নিয়ে এসেছে। এখন কী হবে কিছুই বুঝতে পারছি না।

ঈশ্বরগঞ্জ থানার এসআই মো. সাফায়েত হোসেন জানান, ঢাকা’র কদমতলী থানার একটি হত্যা মামলায় মনিরসহ ৩ জনের ফাঁসির আদেশ দিয়েছিলেন আদালত। আদালত থেকে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা অনুযায়ী মনিরকে গ্রেফতার করা হয়েছে এবং আজ বৃহস্পতিবার তাকে ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়েছে।





অপরাধ এর আরও খবর

পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩

আর্কাইভ