রবিবার ● ৮ জুলাই ২০১৮
প্রথম পাতা » অপরাধ » কালীগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী রাজীব আটক
কালীগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী রাজীব আটক
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৪ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১২.৪৫মি.) গাজীপুরের কালীগঞ্জে অস্ত্র, চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক ব্যবসাসহ একাধিক মামলার পলাতক আসামী রাজীব (৩২) কে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
৭ জুলাই শনিবার দুপুরে তাকে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, ৬ জুলাই শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে কালীগঞ্জ পৌরসভার মুনশুরপুর গ্রামে সন্ত্রাসী রাজীবের বসত বাড়ীতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় পুলিশ তার ঘর তল্লাশী করে ৫৩ পিস ইয়াবা, একটি চাইনীজ কুড়াল ও ২টি ছোড়া উদ্ধার করে। এ সংক্রান্ত বিষয়ে পুলিশ বাদী হয়ে রাজীবের বিরুদ্ধে অস্ত্র ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪(৭)১৮ ও ৫(৭)১৮ নং মামলা দায়ের করেছেন।
জানা যায়, রাজীব দীর্ঘদিন যাবৎ এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজী, ছিনতাই, চুরি ও মাদক ব্যবসা করে আসছে। ইতিপূর্বে এলাকাবাসী একাধিক বার তাকে আটক করে পুলিশে দিলেও সে জামিনে বের হয়ে পুনরায় তার পেশায় ফিরে যায়। রাজীব কালীগঞ্জ পৌরসভার মুনশুরপুর গ্রামের মৃত আজহার উদ্দিন (আজু)’র পুত্র।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু বকর মিয়া জানান, রাজীব একজন পুলিশের তালিকা ভুক্ত চাঁদাবাজ, শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় চাঁদাবাজী, অস্ত্র ও মাদক সহ ৮টি পৃথক মামলা রয়েছে। সে ৪(১১)১৭ নং মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। ৭ জুলাই শনিবার দুপুরে তাকে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।





পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩