রবিবার ● ৮ জুলাই ২০১৮
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে ভারতীয় বিড়িসহ আটক ১
বিশ্বনাথে ভারতীয় বিড়িসহ আটক ১
বিশ্বনাথ প্রতিনিধি :: (২৪ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.৫১মি.) বিশ্বনাথ থানা পুলিশ ভারতীয় ৫হাজার নাসির বিড়িসহ এক ব্যক্তিকে আটক করেছে। শনিবার ৭জুলাই সন্ধ্যায় উপজেলার রামপাশা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত হলেন-বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের দোহাল গ্রামের মৃত আছাদ আলীর ছেলে ইসমাইল (৫০)। আটককৃত ইসমাইল এর বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে।
পুলিশ সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিত্বে থানার এস আই স্বাধীন চন্দ্র তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার রামপাশা বাজার থেকে ৫হাজার নাসির বিড়িসহ ইসমাইল নামের ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়।
এব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম বলেন, নাসির বিড়িসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। রবিবার তাকে আদালতে প্রেরণ করা হয় ।





পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩