শিরোনাম:
●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার ●   প্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড বিতরণ করছেন : দীপেন দেওয়ান ●   প্রভাষক নুরুল আবছার রচিত ইংলিশ বুস্টার বই এর মোড়ক উন্মোচন ●   আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ●   দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে ●   মধ্যপাড়া পাথর খনিতে উত্তোলন বন্ধের শঙ্কা ●   পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ●   ঈশ্বরগঞ্জে ব্রিজ না থাকায় নড়বড়ে সাঁকোই ছয় গ্রামের মানুষের ভরসা ●   আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল ●   নারীর অধিকার ও মর্যাদা বিরোধী অপতৎপরতা বন্ধ করতে হবে ●   অপরাধ দমনে কোনো ছাড় নয়, দলমত নির্বিশেষে জিরো টলারেন্স : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   চিংম্রংয়ে সাংগ্রাই আয়োজনে উদযাপন কমিটি গঠন ●   বেতবুনিয়ায় পারিবারিক কলহের জেরে বিষপানে যুবকের মৃত্যু ●   ঢাকা- ১২ আসনের ভোটার ও জনগণের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা ●   রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ে পদায়ন বাণিজ্য : স্বাস্থ্য বিভাগে সিন্ডিকেট কাছে জিম্মি ●   ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ●   আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর মাদকাসক্ত স্বামীর আত্মহত্যা ●   পাহাড়ের জনপ্রিয় নাম শিরিনা আক্তার ●   ঝালকাঠিতে জামায়াতের মেয়র পদে প্রার্থী ঘোষণা ●   জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন যুগোপযোগীকরণ জরুরি ●   রাঙামাটিতে জেলা খাদ্য কর্মকর্তা সেলিম এর বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ
রাঙামাটি, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৮ জুলাই ২০১৮
প্রথম পাতা » অপরাধ » ঈশ্বরগঞ্জে বন্দুকযুদ্ধে শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত: ৩ পুলিশ সদস্য আহত
প্রথম পাতা » অপরাধ » ঈশ্বরগঞ্জে বন্দুকযুদ্ধে শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত: ৩ পুলিশ সদস্য আহত
রবিবার ● ৮ জুলাই ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে বন্দুকযুদ্ধে শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত: ৩ পুলিশ সদস্য আহত

---ময়মনসিংহ অফিস :: (২৪ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.১০মি.) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গোয়েন্দা পুলিশ ডিবি ও থানা পুলিশের যৌথ কথিত বন্দুকযুদ্ধে মোঃ ফারুক মিয়া (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। পুলিশ বলছে নিহত ফারুক এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামি ছিলেন। ঈশ্বরগঞ্জ উপজেলার তেলোওয়ারী গ্রামের মোঃ ছিদ্দিক মিয়ার ছেলে ফারুকের বিরুদ্ধে ৮ টি মাদকসহ প্রায় ১১ টিরও বেশি মামলা রয়েছে।

৮ জুলাই রবিবার মধ্যরাত সোয়া ২ টার দিকে উপজেলার আঠারবাড়ী তেলোওয়ারী গন্ডিমোড় এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় ঈশ্বরগঞ্জ থানার এসআই সাফায়েত, এএসআই মো. খলিল ও কনেস্টেবল আনোয়ার হোসেনসহ ৩ পুলিশ সদস্য গুরতর আহত হলে তাদের উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক পরিমল চন্দ্র দাস এ সত্যতা নিশ্চিত করে জানান, রবিবার মধ্যরাত সোয়া ২ টার দিকে উপজেলার আঠারবাড়ী তেলোওয়ারী গন্ডিমোড় এলাকার আবুল খায়েরের গ্যারেজের পশ্চিমে একটি ফাঁকা রাস্তায় কতিপয় মাদক ব্যাবসায়ীরা মাদক ভাগাভাগি করছিল, এমন গোপন তথ্যের ভিত্তিতে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আহম্মেদ কবিরের নেতৃত্বে ও আঠারবাড়ী তদন্ত কেেেন্দ্রর পুলিশ এবং জেলা গোয়েন্দা পুলিশ ডিবির সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করতে ওই এলাকায় পুলিশ পৌঁছালে মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়েই পুলিশকে লক্ষ্য করে ইট, পাটকেল নিক্ষেপসহ এলোপাথারি গুলি বর্ষণ শুরু করে।

ওই সময় ঈশ্বরগঞ্জ থানার ওসির নির্দেশে পুলিশের যৌথ টিম আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে গোলাগুলির এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পলিয়ে যায়। এসময় এলাকা তল্লাশি করে শীর্ষ মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামি ফারুক মিয়া (৩০)কে গুলিবিদ্ধ গুরুতর আহত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিমল আরও জানান, এ ঘটনায় আহত ঈশ্বরগঞ্জ থানার এসআই সাফায়েত, এএসআই মোঃ খলিল ও পুলিশ সদস্য আনোয়ার হোসেনসহ ৩ পুলিশ সদস্য গুরতর আহত হলে তাদের উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত আসামি ফারুকের নামে ৮ টি মাদকসহ প্রায় ১১ টিরও বেশি মামলা রয়েছে।

এদিকে ঘটনার পর ওই এলাকা তল্লাশি করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭ টি গুলির খোসা, ১টি রামদা, ১টি মোবাইল সেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করা হয় বলে জানিয়েছেন পুলিশের উপ-পরিদর্শক পরিমল চন্দ্র দাস।





আর্কাইভ