মঙ্গলবার ● ১০ জুলাই ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » বগুড়ায় এলজিইডি কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন
বগুড়ায় এলজিইডি কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন
বগুড়া প্রতিনিধি :: (২৬ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.২১মি.) এলজিইডিতে হাইকোর্ট ও সুপ্রিমকোর্টের রায়প্রাপ্ত বিভিন্ন প্রকল্পের আওতায় ৩হাজার ৮শ ২৩জন কর্মকর্তা ও কর্মচারীকে রাজস্বখাতে নিয়মিত স্থায়ীকরন ও আত্ত্বীকরণের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচী অংশহিসাবে আজ মঙ্গলবার সকাল ১০টায় বগুড়া এলজিইডি কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে প্রেসক্লাব চত্তরে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধনে অংশ নেন এলজিইডি কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি শামীম আলম, সহ সভাপতি আব্দুল হামিদ, সাধারন সম্পাদক আব্দুল গফুর, সহ সাধারন সম্পাদক শাহজাহান আলী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক আযম সরকার, প্রচার সম্পাদক মারুফ হোসেন ও মহিলা বিষয়ক সম্পাদক জীবন নেছা প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান সময়ে হাইকোর্ট ও সুপ্রিমকোর্টের রায় থাকা সত্ত্বেও এলজিইডি প্রধান প্রকৌশলী বিভিন্ন প্রকল্পের ৩হাজার ৮শ ২৩জন কর্মকর্তা ও কর্মচারীকে রাজস্বখাতে নিয়মিত স্থায়ীকরন ও আত্ত্বীকরণ না করে তালবাহানা করছেন। এমনকি কর্মকর্তা-কর্মচারীরা গত ১০থেকে ১২মাস যাবত বেতন-ভাতা পাচ্ছে না। এছাড়াও বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে ১০জন করে হতদরিদ্র মহিলাদের রাস্তা রক্ষানাবেক্ষন কাজে নিয়োজিত ছিল। আরইআরএমপি প্রকল্পটি জুলাই ১৮থেকে শুরু করার কথা থাকলেও আজও শুরু হয়নি। ফলে কর্মকর্তা-কর্মচারী ও আরইআরএমপি প্রকল্পের হতদরিদ্র মহিলাকর্মীরা এখন মানবেতর ভাবে জীবন যাপন করছেন। মানববন্ধনে এলজিইডি কর্মকর্তা ও কর্মচার্রীদের রাজস্বখাতে নিয়মিত স্থায়ীকরন ও আত্ত্বীকরণ এবং হতদরিদ্র মহিলাকর্মীদের প্রকল্পের কাজ শুরু করার জন্য জোর দাবী জানানো হয়।





ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর
ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা
রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা