সোমবার ● ২৩ জুলাই ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » দেশনেত্রীর মুক্তি আন্দোলনে নেতাকর্মীদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে : আফরোজা আব্বাস
দেশনেত্রীর মুক্তি আন্দোলনে নেতাকর্মীদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে : আফরোজা আব্বাস
সিলেট প্রতিনিধি :: (৮ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১২.০১মি.) সিসিক নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সিলেট জেলা ও মহানগর আয়োজিত কর্মী সমাবেশ রবিবার ২২জুলাই সকালে নগরীর শাহী ঈদগাহ মিতা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে মহিলা দলের কেন্দ্রীয় সভানেত্রী আফরোজা আব্বাস আগামী ৩০ জুলাই সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও ২০ দলীয় জোটের সমর্থিত মেয়র পদপ্রার্থী আরিফুল হক চৌধুরীকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সিলেট নগরবাসীর প্রতি আহবান জানান।
দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে আগামী যে আন্দোলনে ডাক পড়বে তাতে নেতাকর্মীদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে এবং কারাবন্ধি খালেদা জিয়ার মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।
মহিলা দলের সভানেত্রী জাহানারা ইয়াসমিন গোলাপীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিগার সুলতানা ডেইজীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ডা. শাখাওয়াত হোসেন জীবন, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, কেন্দ্রীয় মহিলা দলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য রাশেদা বেগম হিরা, সহ সম্পাদিকা সাবেক সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলী, সাবেক সংসদ সদস্য ইয়াসমীন আরা হক, সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তার।
অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী সামিয়া বেগম চৌধুরী, এড. জহুরা ইয়াসমিন, মিনারা বেগম, আমিনা বেগম রুমি ও সুফিয়া জমির ডেইজী ।





ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর
ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা
রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা