শিরোনাম:
●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প ●   রাউজানে বিল থেকে লাশ উদ্ধার ●   ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন ●   পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের ●   ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল ●   পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি : পার্বত্য সচিব ●   সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা ●   আগামীকাল ২০ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনী অনুষ্ঠান ●   বেতবুনিয়া সাপনালা পাড়ায় বিদ্যুৎ খুঁটি আছে সংযোগ নেই ●   ডেঙ্গু রোগীদের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে ১শত স্যালাইন দিলেন যুবদল নেতা শামীম ●   বন্ধুত্ব চাইলে অবিলম্বে ভারতকে পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধ করতে হবে ●   মিরসরাইয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতক কন্যাশিশু উদ্ধার ●   রাউজানে যুবকের মরদেহ উদ্ধার ●   ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ●   মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব ●   রাঙামাটি আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন ●   বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে নকল প্রসাধনী ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার, জরিমানা ●   ঈদের মাংস বিতরনকালে ফুড ফর অল এর কাছে ক্যান্সার আক্রান্ত অসহায় পিতার আর্তনাদ ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সরকারের ভালো কাজের যেমন প্রশংসা করবে,তেমনি দেশ ও জনস্বার্থবিরোধী পদক্ষেপের বিরোধিতা করবে ●   ঈশ্বরগঞ্জে মাদকের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা ●   রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা ●   রাঙ্গুনিয়া’র যুবদল নেতা মাসুদকে রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যা ●   রাঙামাটি-২৯৯ আসনের জনগণের কাছে আমাদের পার্টির দায়বদ্ধাতা আছে : নির্মল বড়ুয়া মিলন ●   নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল ●   ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
রাঙামাটি, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১ আগস্ট ২০১৮
প্রথম পাতা » ময়মনসিংহ » ময়মনসিংহে ছাত্রাবাস থেকে নেপালি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
প্রথম পাতা » ময়মনসিংহ » ময়মনসিংহে ছাত্রাবাস থেকে নেপালি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
বুধবার ● ১ আগস্ট ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ময়মনসিংহে ছাত্রাবাস থেকে নেপালি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

---ময়মনসিংহ অফিস :: (১৭ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১৩ মি.) ময়মনসিংহ কমিউনিটি বেজড মেডিকেল কলেজ (সিবিএমসিবি) ছাত্রাবাসের নিজ কক্ষ থেকে রাজিব কুমার শ্রীবাস্তুু (২৪) নামে এক নেপালি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রাজিব কুমার শ্রীবাস্তুু এ বছর এমবিবিএস পাস করে ইন্টার্নশিপ করছিলেন।

বুধবার ১ আগস্ট দুপুরে কলেজের ২ নম্বর ছাত্রাবাসের ৩২০ নম্বর কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।

সিবিএমসিবি’র অধ্যক্ষ ডা. মির্জ্জা মানজুরুল হক জানান, রাজিব এবার এমবিবিএস পাস করে আজ বুধবার ইন্টার্ণশীপে যোগদানের কথা ছিল। সকালে তার দুই সহপাঠী রুমমেট ওয়ার্ডে যোগদান করলেও সে যায়নি। পরে আসবে বলে তাদেরকে জানিয়ে দেয়। এরপর দুপুর পর্যন্ত না আসায় তার সহপাঠীরা তাকে কক্ষে খুঁজতে যায়। এসময় দরজা-জানালা বন্ধ ছিল। জানালা দিয়ে ফ্যানের সাথে ঝুলন্ত লাশ দেখে তারা কলেজ কর্তৃপক্ষকে খবর দেয়। পরে কলেজ কর্তৃপক্ষ দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে লাশ উদ্ধার করে।

তিনি আরো জানান, সুরতহাল রিপোর্ট শেষে রাজিবের লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাপতালের হিমঘরে রাখা হবে। রাজিবের বাবা চন্দ্রমোহন কুমার শ্রীবাস্তুু ও ভাই মনিষ চন্দ্র শ্রীবাস্তুুসহ পরিবারের লোকজনকে খবর দেয়া হয়েছে। jকাল ২ আগষ্ট বৃহস্পতিবার নেপাল থেকে পরিবারের সদস্যরা এসে পৌঁছলে তাদের উপস্থিতিতে ময়নাতদন্ত সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, তার রুমে আরও দুইজন নেপালি ছাত্র থাকত। বুধবার সকালে দুই রুমমেট ওয়ার্ডে ইন্টার্নশিপ করতে গেলেও সে যায়নি। পরে জানালা দিয়ে ফ্যানের সাথে ঝুলন্ত লাশ দেখে তারা কলেজ কর্তৃপক্ষকে খবর দেয়। পরে কলেজ কর্তৃপক্ষ দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে লাশ উদ্ধার করে। দরজা-জানালা বন্ধ থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)