বুধবার ● ৮ আগস্ট ২০১৮
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে স্কুলছাত্রীকে যৌন হয়রানি : শিক্ষক গ্রেফতার
গাজীপুরে স্কুলছাত্রীকে যৌন হয়রানি : শিক্ষক গ্রেফতার
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৪ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৩৫ মি.) গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় এক স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ইউনূস আলী সরকার (৫৫) নামের এক স্কুল শিক্ষককে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ।
ছাত্রীর মায়ের অভিযোগে ৭ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।
অভিযুক্ত ইউনুস আলী সরকার গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার গোবিন্দগঞ্জ গ্রামের মৃত ইউসূফ আলীর ছেলে। তিনি গিলারচালা গ্রামের শফিকের বাড়ীতে ভাড়া থেকে স্থানীয় হাজী আব্দুল হাই মডেল স্কুলের সহকারি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
স্কুলছাত্রীর স্বজনদের বরাত দিয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক জানান, হাজী আব্দুল হাই মডেল স্কুলের অষ্টম শ্রেণির এক ছাত্রী প্রতিদিনের ন্যায় স্কুলের ক্লাস শেষে সোমবার বিকালে শিক্ষক ইউনূস আলী সরকারের কাছে কোচিং করতে যায়।
এসময় অন্যান্য শিক্ষার্থীরা আসতে বিলম্ব করায় ওই শিক্ষক ছাত্রীকে যৌন হয়রানি করে। এসময় ওই ছাত্রীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে শিক্ষক ইউনূস সেখান থেকে চলে যান।
এ ঘটনায় ছাত্রীর মা শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করলে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়।





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)